৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা ১০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষার এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা আগামী ১০ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।বুধবার (১০ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের পরীক্ষা

2025-09-10T16:26:00+00:00
2025-09-10T16:32:00+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা ১০ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৬ পিএম  আপডেট: ১০.০৯.২০২৫ ৪:৩২ পিএম
ফাইল ছবি
৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষার এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা আগামী ১০ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়, আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে।

সরকারি কলেজে প্রভাষক নিয়োগের লক্ষ্যে ৪৯তম বিশেষ বিসিএসে আবেদন জমা পড়েছে তিন লাখেরও বেশি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এবার মোট আবেদন পড়েছে তিন লাখ ১২ হাজারের কিছু বেশি। সেই হিসাবে ৬৮৩টি শূন্যপদের বিপরীতে গড়ে প্রতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৪৫৬ জন প্রার্থী।

আর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি ৬১টি শূন্যপদ বাংলা বিভাগে। এ ছাড়া রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টিসহ বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

সময়ের আলো/এসটিও



  বিষয়:   বিসিএস পরীক্ষা  ৪৯তম বিসিএস  পিএসসি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: