ডা. এনামুর রহমান আরেক হত্যা মামলায় গ্রেফতার

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভার থানার তুহিন আহমেদ হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেফতার

2025-09-14T17:55:26+00:00
2025-09-14T17:55:26+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
ডা. এনামুর রহমান আরেক হত্যা মামলায় গ্রেফতার
আদালত প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভার থানার তুহিন আহমেদ হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত ১ সেপ্টেম্বর তুহিন হত্যা মামলায় এনামুরকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক আশিক ইমাম। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন ধার্য করেন।

এদিন শুনানির সময় আসামিকে কেরাণীগঞ্জ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে তাকে পুনরায় আবার কারাগারে পাঠানোর আদেশ দেন। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ২০ জুলাই সাভারের আর এস টাওয়ারের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে আন্দোলনে অংশ নেন তুহিন আহমেদ। সেখানে গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই মারা যান তুহিন। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: