মডেল সানাইয়ের যৌতুক মামলায় স্বামীর জামিন

আদালত প্রতিবেদক

আইন-আদালত

যৌতুক চেয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগে আলোচিত মডেল সানাই মাহবুবের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন স্বামী

2025-09-16T16:56:14+00:00
2025-09-16T16:58:47+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
মডেল সানাইয়ের যৌতুক মামলায় স্বামীর জামিন
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৬ পিএম  আপডেট: ১৬.০৯.২০২৫ ৪:৫৮ পিএম
আদালতে মডেল সানাই মাহবুব। পুরনো ছবি
যৌতুক চেয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগে আলোচিত মডেল সানাই মাহবুবের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন স্বামী আবু সালেহ মূসা। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মূসা। এ সময় ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলম জামিনের শুনানি করেন। 

শুনানিতে তিনি বলেন, সম্প্রতি এই মামলায় আসামির বিরুদ্ধে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। আদালতের নির্দেশে আজকে আসামি আত্মসমর্পণ করেছেন। তারা একটা হলফনামা দিয়েছেন যে, তারা সংসার করতে চান। তারা বিষয়টি আপস করবেন। যে কোনো শর্তে আসামির জামিন প্রার্থনা করছি। 

অপরদিকে সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, যৌতুক দাবির পাশাপাশি আসামি বাদীর কাছ থেকে ১৯ লাখ টাকা নিয়েছেন। সেই টাকার কী হবে? টাকা পয়সা নিয়েছেন, আবার যৌতুক চাচ্ছেন। তাছাড়া তিনি অপরাধ তো করেছেন। এসময় আসামি পক্ষের আইনজীবী খোরশেদ আলম বলেন, এটা ট্রায়ালের বিষয়। ট্রায়ালে সব প্রমাণ হবে।

উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত বলেন, এই মামলাটি আপোসযোগ্য। আসামি সংসার করতে চান। তাকে সুযোগ দিতে হবে। তখন আপোসের শর্তে আদালত তার জামিনের আদেশ দেন৷

এর আগে, গত ৬ অগাস্ট সানাই মাহবুব আদালতে মূসার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ওইদিন আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়।

মামলায় অভিযোগে বলা হয়, ২০২২ সালের ২৭ মে তারা বিয়ে করেন। বিয়ের সময়ে সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র ও ১৫ ভরি স্বর্ণ দেওয়া হয়। পরে চাকরির পাশাপাশি ব্যবসা করবেন জানিয়ে স্বামী আবু সালেহ মূসা টাকা চান। 

সে সময় সানাই নিজের ১২ লাখ টাকা ও বাবার কাছ থেকে আরও ৭ লাখ টাকা এনে দেন। কিন্তু সেই টাকা সালেহ মূসা খরচ করে ফেলেন। পরবর্তীতে তিনি সানাইয়ের কাছ থেকে আরও ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। সেটি দিতে অস্বীকার করলে সানাইয়ের ওপর শারীরিক-মানসিক নির্যাতন চালান। টাকা না দিলে সংসার না করার হুমকি দেন। পরবর্তীতে সংসার টিকিয়ে নিতে বিষয়টি একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের চেষ্টা করেন বাদী। সংসার চালিয়ে নিতে গত ৭ ও ২২ জুলাই স্বামীকে লিগ্যাল নোটিশ পাঠান তিনি। নোটিশ পাওয়ার পরও সানাইয়ের আফতাবনগরের বাসায় গিয়ে মূসা টাকা দাবি করেন এবং না দিলে সংসার করবেন না বলে জানিয়ে দেন।

/এমএইচআর


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: