জুলাই সনদ বাস্তবায়ন আলোচনার টেবিলেই সমাধান হবে : সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিএনপি আলোচনার টেবিলে সমাধানের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।তিনি বলেন, ‘যদি

2025-09-17T20:24:40+00:00
2025-09-17T20:24:40+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
জুলাই সনদ বাস্তবায়ন আলোচনার টেবিলেই সমাধান হবে : সালাউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৪ পিএম 
সংগৃহীত ছবি
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিএনপি আলোচনার টেবিলে সমাধানের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

তিনি বলেন, ‘যদি আলোচনার মাধ্যমেই সমাধান আসে, তাহলে যে কোনো অসাংবিধানিক প্রক্রিয়া ঠেকানো যাবে। আগামী নির্বাচনকে যদি অনিশ্চিত করা হয় বা বিলম্বিত করা হয়, তাহলে তার সুবিধা নেবে ফ্যাসিবাদী বা অসাংবিধানিক শক্তি। এর পরিণতি জাতি অতীতে অনেকবার ভোগ করেছে এবং এমন পরিণতি আমরা আবার চাই না।’ 

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

এ সময় এক বছর ধরে চলা অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে সাংবিধানিক নিয়মেই এই সরকার গঠিত হয়েছে। সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির রেফারেন্সের ভিত্তিতে যে মতামত দিয়েছে, তা কি অকার্যকর হয়ে গেছে? কিন্তু এখন পর্যন্ত এর বিপরীতে সুপ্রিম কোর্টে কোনো সিদ্ধান্ত আসেনি। তাই এই বিষয়ে প্রশ্ন তোলা অনেকটা রাজনৈতিক বক্তব্যের মতো, যার কোনো আইনি ভিত্তি নেই।’ 


সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘যদি কোনো সাংবিধানিক আদেশ জারি করা হয়, তা আগামীকাল বা পরশু চ্যালেঞ্জ হবে না, এমন নিশ্চয়তা নেই। আমরা এমন একটি খারাপ নজির জাতির সামনে স্থাপন করতে পারি না। তবে আমরা সমাধান চাই এবং সে কারণেই কিছু বিকল্প প্রস্তাব উত্থাপন করা হয়েছে, যা বিবেচনায় নেওয়ার জন্য সবারকে আহ্বান জানাবো।’ 

তিনি বলেন, ‘রাজনৈতিক দলের আন্দোলন করার অধিকার আছে। তবে পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করে জনগণের ওপর চাপিয়ে দেওয়া যায় না। দিনের শেষে জনগণই সিদ্ধান্ত নেবে। পিআর পদ্ধতি নির্ধারণের জন্য একটি আলোচনা প্রক্রিয়ার প্রয়োজন, এবং আমরা সেই আলোচনায় আছি।’ 

তিনি আরও বলেন, ‘পিআর পদ্ধতিতে প্রায়শই একটি অনিশ্চিত সরকার ব্যবস্থা এবং ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হয়। এতে কোনো দলই সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পায় না। এর ফলে রাষ্ট্রের এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হয় না।’ তিনি পার্শ্ববর্তী একটি দেশের উদাহরণ দিয়ে বলেন, ‘আমরা এমন একটি অনিশ্চিত ভবিষ্যতের অঙ্গীকার করতে পারি না।’ 

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জনগণই হলো সর্বোচ্চ কর্তৃপক্ষ। এই দেশের জনগণ মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং বারবার গণতন্ত্রহীন অবস্থা থেকে গণতন্ত্রকে উদ্ধার করেছে।’ 

তিনি আরও বলেন, ‘আগামী পার্লামেন্টে কিছু মৌলিক বিষয় সংশোধন করা হবে, যেগুলোতে আমরা ইতোমধ্যে সম্মত হয়েছি। ঐকমত্য কমিশনের সনদের মধ্যে সেই বিষয়গুলো পরিবর্তনে অবশ্যই রেফারেন্ডাম নিতে হবে।’ 


সময়ের আলো/এনএ 



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: