৯ মাস পর রাবিতে ফিরছে পোষ্য কোটা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি

শিক্ষা

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে চলতি বছরের শুরুর দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। ওই সিদ্ধান্ত কার্যকর

2025-09-18T23:02:07+00:00
2025-09-18T23:09:59+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
শিক্ষা
৯ মাস পর রাবিতে ফিরছে পোষ্য কোটা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
রাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০২ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৫ ১১:০৯ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে চলতি বছরের শুরুর দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। ওই সিদ্ধান্ত কার্যকর হওয়ার ৯ মাস পর এবার শর্তসাপেক্ষে ফিরছে পোষ্য কোটা। এতে ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভর্তি কমিটির এক জরুরি বৈঠকে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে জুরে দেওয়া হয় দশটি শর্ত। 

শর্তগুলো হলো, শুধু রাবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান সুযোগ পাবে; ভর্তির প্রাথমিক আবেদনের যোগ্যতা ও শর্ত প্রযোজ্য হবে; মেধার ভিত্তিতে ভর্তির জন্য নির্ধারিত আসনসংখ্যার অতিরিক্ত হিসেবে এ বিষয়টি বিবেচ্য হবে; ভর্তির ক্ষেত্রে প্রাপ্ত নম্বর বিবেচনা করে মেধা অনুসরণ করা হবে; ভর্তির জন্য সংশ্লিষ্ট বিভাগের নির্ধারিত শর্তাবলিসহ অবশ্যই ন্যূনতম পাস নম্বর থাকতে হবে; কোনো বিভাগে দুজনের অধিক ভর্তির সুযোগ থাকবে না; কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানকে তার কর্মরত বিভাগে ভর্তি করানো যাবে না; এ সুবিধার আওতায় নিজেদের মধ্যে ‘অটো মাইগ্রেশন’ ছাড়া শিক্ষার্থীর বিভাগ পরিবর্তনের অন্য কোনো সুযোগ থাকবে না; ভর্তির ক্ষেত্রে এবং পরবর্তীকালে কোনো অভিভাবকের অনিয়মের আশ্রয় নেওয়ার বিষয় প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিলসহ সংশ্লিষ্ট অভিভাবকের বিরুদ্ধে প্রচলিত শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে অঙ্গিকারনা; এর আওতায় ভর্তি হওয়া শিক্ষার্থী আবাসিক হলে আবেদন করার সুযোগ পাবে না।

এ বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন বলেন, ‘বেশ কিছু শর্তে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের প্রতিষ্ঠানিক সুবিধা প্রদান করা হয়েছে। এই সুবিধা শুধু ৪০ পেয়ে পাশ করা শিক্ষার্থীরাই পাবে। তবে শিক্ষকের সন্তান নিজ বিভাগে ভর্তি হতে পারবে না। আবাসিক সুবিধা পাবে না। ভর্তি কমিটির সভায় এমন কিছু শর্তে এ বছরের জন্যই শুধু এই সুবিধা দেওয়া হয়েছে। পরের বছর ভর্তি কমিটি আবার নতুন করে সিদ্ধান্ত নেবে।’


এদিকে বিষয়টি প্রকাশ্যে আসার পরই প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১০টা) উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করছেন ছাত্রশিবির, ছাত্রদলসহ বাম সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, পোষ্য কোটা  ফিরিয়ে নে’, ‘পোষ্য কোটার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘২৪-এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার’, ‘জামাই কোটার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘অবৈধ সিন্ডিকেট ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, আগামী ২৫ তারিখের রাকসু নির্বাচনকে পুঁজি করেই শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা এই অবৈধ পোষ্য কোটা পুনর্বহালের দাবি তুলেছেন এবং তা বাস্তবায়ন করেছেন। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থের চেয়ে ব্যক্তিগত সুবিধা আদায়ের লক্ষ্যেই এ দাবি সামনে আনা হয়েছে।

ছাত্রদলের ভিপি পদপ্রার্থী শেখ নুর উদ্দীন বলেন, ‘রাকসুকে বানচাল করার জন্য মিমাংসীত বিষয়কে সামনে আনা হয়েছে। রাকসু বানচালের পাঁয়তারা করলে আপনাদের অবস্থা হাসিনার চেয়েও খারাপ হবে।’

এ বিষয়ে রাকসুর জিএস পদপ্রার্থী ফাহিম রেজা বলেন, ‘পোষ্যকোটার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটি পারিবারিক বিশ্ববিদ্যালয় রূপান্তরিত করা হয়েছিল। অনেক সংগ্রাম আর ত্যাগের ফলে দীর্ঘ ৩৫ বছর পর আমরা রাকসু পেতে যাচ্ছি। রাকসুকে জিম্মি করে পোষ্য কোটা নামক অন্যায্য জিনিসকে তারা ফিরিয়ে আনার চেষ্টা করছে। অর্থাৎ পুরাতন মদ তারা নতুন মোড়কে ফিরিয়ে আনার চেষ্টা করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা থাকতে, আমরা থাকতে এই পোষ্য কোটা কখনো ফিরে আসতে দেব না। আমরা ২৫ তারিখেই রাকসু চাই এবং প্রাতিষ্ঠানিক সুবিধার নামে পোষ্য কোটা ফিরিয়া আনার চেষ্টা করা হলে আমরা তা শক্ত হাতে প্রতিহত করব।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এবং রাকসুর ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘পোষ্য কোটা একটা মীমাংসিত ইস্যু হওয়া স্বত্বেও আবার তা পুনর্বহাল করা হয়েছে এবং এটা প্রশাসনের মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ তারিখ রাকসু নির্বাচন, এ মুহূর্তে এই সিদ্ধান্ত নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের একটা দ্বিমুখী অবস্থায় নিয়ে আসা হচ্ছে। রাকসু বানচাল করার জন্য যে গোষ্ঠী কাজ করছে, তারা তাদের সর্বশেষ চেষ্টাটা কাজে লাগানোর জন্য এ পোষ্য কোটাকে কাজে লাগাচ্ছে। আমরা পোষ্য কোটাকে আবার ফিরে আসতে দিতে চাই না এবং রাকসুকে সুন্দরভাবে বাস্তবায়ন করতে চাই।’

এর আগে, পোষ্য কোটা পুনর্বহালসহ তিন দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। আজকের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে ২১ তারিখ থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন তারা। এরই পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একটি বৈঠকে এই পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অনুরোধ করেছিলেন যেন আমরা রাকসু নির্বাচনে জন্য কর্মসূচিটি প্রত্যাহার করি। আমরা আজ রাত ৯টায় সময় সবাইকে নিয়ে বসব। তখন আমাদের কর্মসূচির প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেব।’

আরআর


  বিষয়:   রাজশাহী বিশ্ববিদ্যালয়  পোষ্য কোটা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: