বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

'জুলাই জাতীয় সনদ ২০২৫' বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সাথে আবারও সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার (২০ সেপ্টেম্বর)

2025-09-20T19:54:19+00:00
2025-09-20T19:57:43+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা
জুলাই সনদ বাস্তবায়ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৪ পিএম  আপডেট: ২০.০৯.২০২৫ ৭:৫৭ পিএম
জুলাই সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সাথে জাতীয় ঐকমত্য কমিশন। ছবি: বাসস
'জুলাই জাতীয় সনদ ২০২৫' বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সাথে আবারও সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদের এলডি হলে এই আলোচনা অনুষ্ঠিত হয় বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

সভায় বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম এ মতিন, বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া, ব্যারিস্টার তানিম হোসেইন শাওন ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক। 

সভায় কমিশন কর্তৃক উপস্থাপিত সনদের বাস্তবায়ন সংক্রান্ত সম্ভাব্য সুপারিশমালা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পূর্বে অনুষ্ঠিত আলোচনার সারসংক্ষেপ বিশেষজ্ঞগণকে অবহিত করা হয়। 

আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের মতামত, পরামর্শ এবং উদ্বেগসমূহ বিশেষভাবে তুলে ধরা হয়, যাতে বিশেষজ্ঞগণ সামগ্রিক প্রেক্ষাপট সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন। 


পরবর্তীতে, সনদের বাস্তবায়নের উপায় ও কৌশল নিয়ে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করা হয়। বিশেষজ্ঞদের বিশ্লেষণ ও পরামর্শের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর অবস্থান ও দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করা হয় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে তা বিবেচনায় আনা হয়। 

আজকের সভায় কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া। 

এ ছাড়া, জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সভায় অংশগ্রহণ করেন। 


সূত্র: বাসস 

সময়ের আলো/এনএ 
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: