বেতন নিয়ে প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

১০ ও ১৬ বছর পূর্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদানের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে।

2025-09-21T14:26:03+00:00
2025-09-21T14:26:03+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
বেতন নিয়ে প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় সুখবর
১০ ও ১৬ বছর পূর্তিতে পাচ্ছেন উচ্চতর স্কেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৬ পিএম 
সংগৃহীত ছবি
১০ ও ১৬ বছর পূর্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদানের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। গত ৯ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা-২-এর যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের বিষয়ে মতামত দেওয়ার জন্য সচিব, অর্থ মন্ত্রণালয় ও অর্থ বিভাগকে অনুরোধ জানানো হয়। সে প্রেক্ষিতে অর্থ বিভাগ হতে মতামত পাঠানো হয়েছে।

সেখানে বলা হয়, পদের মূল বেতন স্কেল উন্নীত করা হলে, ও্ই উন্নীতকরণের তারিখ থেকে ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর অনুচ্ছেদ-৭ অনুযায়ী' পদোন্নতি ব্যতিরেকে একই পদে পরবর্তী ১০ বছরে উচ্চতর গ্রেড বিবেচিত হবে। 


গত নভেম্বরে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ লাখ ৫৪ হাজারের বেশি শিক্ষকের বেতনস্কেল উন্নীত করা হয়। এ ছাড়া, প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডের বেতন স্কেল নির্ধারণের সিদ্ধান্ত হয়। 

এর আগে শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডের উচ্চ ধাপে নির্ধারণের নির্দেশনা চেয়ে গত ২৮ জুলাই অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 


সময়ের আলো/এনএ 
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: