জনপ্রশাসন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সচিব মোখলেসকে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে সরিয়ে নেওয়া হচ্ছে। তাকে পরিকল্পনা কমিশনে পদায়ন করা হচ্ছে।রোববার (২১ সেপ্টম্বর) জনপ্রশাসন

2025-09-21T14:41:43+00:00
2025-09-21T15:10:13+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
জনপ্রশাসন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সচিব মোখলেসকে
পরিকল্পনা কমিশনে পদায়ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪১ পিএম  আপডেট: ২১.০৯.২০২৫ ৩:১০ পিএম
সংগৃহীত ছবি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে সরিয়ে নেওয়া হচ্ছে। তাকে পরিকল্পনা কমিশনে পদায়ন করা হচ্ছে। 

রোববার (২১ সেপ্টম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে জনপ্রশাসনে এখনো নতুন কাউকে পদায়ন করা হয়নি। 


মোখলেস উর রহমান বিসিএস প্রশাসন ৮২ ব্যাচের কর্মকর্তা। জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের আগস্টে তাকে জনপ্রশাসন সচিব করা হয়। 

এরপর গত এক বছরে প্রশাসনে নজিরবিহীন বিশৃঙ্খলা দেখা গেছে। পদায়ন ও পদোন্নতিসহ সচিব, সংস্থা প্রধান ও জেলা প্রশাসক নিয়োগ নিয়েও নানা বিতর্ক তৈরি হয়েছে। 


সময়ের আলো/এনএ 
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: