মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৭

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মহাখালী আমতলীতে পেট্রোল পাম্পের ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অগ্নিকাণ্ডে ৭ জন দগ্ধ হয়ে হয়েছেন। পরে তাদের

2025-09-23T17:22:49+00:00
2025-09-23T17:22:49+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
জাতীয়
মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২২ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর মহাখালী আমতলীতে পেট্রোল পাম্পের ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অগ্নিকাণ্ডে ৭ জন দগ্ধ হয়ে হয়েছেন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মহাখালীর আমতলীতে গুলশান সার্ভিস স্টেশন নামে তেলের পাম্পে ঘটনাটি ঘটে। 

দগ্ধরা হলেন—স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮), খাইরুল (২৮), মাসুদুর রহমান (৪৪), আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

জানা গেছে, মহাখালী আমতলী গুলশান সার্ভিস স্টেশন তেলের পাম্পের ট্যাংক পরিষ্কার করার সময় গ্যাস বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাত জন দগ্ধ হন। 


যদিও এ বিষয়ে কোনো তথ্য নেই ফায়ার সার্ভিসের কাছে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। 

এদিকে, বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, দুপুরে গুলশান সার্ভিস স্টেশন তেলের পাম্প পরিষ্কার করার সময় বিস্ফোরণ হয়। এ সময় তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা যায়। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: