চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

রাকসুর পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ ১২ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর (বুধবার)

2025-09-23T17:12:30+00:00
2025-09-23T17:14:18+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১২ পিএম  আপডেট: ২৩.০৯.২০২৫ ৫:১৪ পিএম
সংগৃহীত ছবি
রাকসুর পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ ১২ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর (বুধবার) নির্ধারণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ড. আরিফুল হক সিদ্দিকী। 

তিনি বলেন, আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ছুটির কারণে প্রার্থীরা তাদের প্রচারণার কাজে মাত্র পাঁচ কার্যদিবস পাবেন। গতকাল সোমবার প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তারা এমন তথ্য জানান। 


আরিফুল হক সিদ্দিকী আরও বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। এজন্য চবি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নির্বাচন কমিশন। আজ সকালে নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১২ অক্টোবরের পরিবর্তে আগামী ১৫ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: