৫ অক্টোবর থেকে ক্লাস-পরীক্ষায় ফিরছে বাকৃবি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষক-শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটেছে। আগামী ৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ-পরীক্ষা শুরু হবে। ৩

2025-09-23T19:32:32+00:00
2025-09-23T19:33:45+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
৫ অক্টোবর থেকে ক্লাস-পরীক্ষায় ফিরছে বাকৃবি
হল খুলবে ৩ তারিখ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩২ পিএম  আপডেট: ২৩.০৯.২০২৫ ৭:৩৩ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষক-শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটেছে। আগামী ৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ-পরীক্ষা শুরু হবে। ৩ অক্টোবর হল খুলে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ আগস্ট অনুষ্ঠিত শিক্ষা পরিষদের সভার পর সেদিন রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল এবং শিক্ষার্থীদের ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়। 


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ বিরাজ করায় ৫ অক্টোবর থেকে যথারীতি ক্লাস শুরু হবে। পরীক্ষার তারিখ সংশ্লিষ্ট অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালক ঘোষণা করবেন। 

এ ছাড়া, শিক্ষার্থীরা ৩ অক্টোবর সকাল ৯টা থেকে হলে উঠতে পারবেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: