ডিবিতে কর্মরত স্বামীর যৌতুকের মামলায় খালাস পেলেন স্ত্রী

আদালত প্রতিবেদক

আইন-আদালত

যৌতুক নিরোধ আইনে সাবেক স্বামী গোয়েন্দা পুলিশের এসআই ওবায়দুল কবির সুমনের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই সুমাইয়া

2025-09-25T14:14:39+00:00
2025-09-25T14:14:39+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
ডিবিতে কর্মরত স্বামীর যৌতুকের মামলায় খালাস পেলেন স্ত্রী
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৪ পিএম 
সংগৃহীত ছবি
যৌতুক নিরোধ আইনে সাবেক স্বামী গোয়েন্দা পুলিশের এসআই ওবায়দুল কবির সুমনের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই সুমাইয়া বেগম লাকিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার আদালত সূত্রে জানা গেছে, বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন।

আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ সাইদুর রহমান বলেন, রায়ে একমাত্র আসামি লাকিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আমরা ন্যায় বিচার পেয়েছি।

জানা গেছে, ২০২০ সালের ২৫ অক্টোবর পুলিশের এসআই ওবায়দুল কবির সুমন বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন৷ মামলায় সুমাইয়া বেগম লাকি, তার মা বেগম আম্বিয়া সুলতানা, দুলাভাই মামুনুর রহমান মামুন, মেজো বোন সুইটি ও ছোট বোন জান্নাতুল নাইম বেবিকে আসামি করা হয়। পরে আদালত সুইটি ও বেবিকে বাদ দিয়ে মামলাটি গ্রহণ করেন।

এরপর ২০২২ সালের ১১ মে মামলায় আসামি লাকির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত৷ একইসঙ্গে আসামি মামুন ও আম্বিয়াকে অব্যাহতি দেওয়া হয়। বিচার চলাকালে একমাত্র বাদী সুমনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালের ৯ এপ্রিল পাঁচ লাখ টাকা কাবিননামায় ওবায়দুল কবির সুমনের সঙ্গে সুমাইয়া বেগম লাকির বিয়ে হয়। এক পর্যায়ে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর লাকি তার স্বামী সুমনকে ফোন দিয়ে ২০ লাখ টাকা ব্যাংকে ডিপোজিট করতে বলেন।

তবে এই টাকা না দিলে লাকি তার সঙ্গে সংসার করবে না বলে জানান। এ বিষয়টি সমাধানে অপর চার আসামিকে জানালেও তারা তালবাহানা করতে থাকেন। পরবর্তীতে তার শাশুড়ি আম্বিয়া ঘর তোলার জন্য পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন।

এএডি/


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: