ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গত বছর ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

2025-09-25T16:35:00+00:00
2025-09-25T16:35:00+00:00
 
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
জাতীয়
ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল
মানবতাবিরোধী অপরাধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৫ পিএম 
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। ছবি: সংগৃহীত
গত বছর ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন ট্রাইবুনাল-২। 

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইবুনাল-২ এ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। 

অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি হয়েছে। হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৮ অভিযোগ এনেছে তদন্ত সংস্থা। প্রসিকিউশন বলছে, তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। 


গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ। সেই থেকে বিভিন্ন মামলায় কারাগারে সাবেক এই মন্ত্রী। আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ায় নিজ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান হাসানুল হক ইনু। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   মানবতাবিরোধী অপরাধ  জাসদ  সভাপতি হাসানুল হক ইনু  আনুষ্ঠানিক অভিযোগ  ট্রাইবুনাল-২ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: