কার সঙ্গে রাত কাটানোর ইচ্ছে আমিশার

সময়ের আলো ডেস্ক

বিনোদন

৫০ বছরে পা দিয়েও অবিবাহিত রয়েছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। এক সময় নাকি অনেক ছেলেরা তার পিছু নিত। জীবনে অসংখ্য

2025-09-27T11:53:15+00:00
2025-09-27T11:53:15+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
বিনোদন
কার সঙ্গে রাত কাটানোর ইচ্ছে আমিশার
জানালেন নিজেই
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৩ এএম 
সংগৃহীত ছবি
৫০ বছরে পা দিয়েও অবিবাহিত রয়েছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। এক সময় নাকি অনেক ছেলেরা তার পিছু নিত। জীবনে অসংখ্য প্রেম প্রস্তাব পেয়েছেন। কিন্তু কারো সঙ্গে থিতু হতে চাননি কখনো। যদিও আমিশার বিয়ের প্রতি আস্থা রয়েছে। তবু একটা গোপন ইচ্ছে রয়েছে এ অভিনেত্রীর। ছোটবেলা থেকে হলিউড তারকা টম ক্রুজের ভক্ত আমিশা। তবে সুযোগ পেলে এক রাত তার সঙ্গে কাটাতে আপত্তি নেই আমিশার; সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই ইচ্ছে প্রকাশ করলেন অভিনেত্রী। 
 
আমিশা জানান, স্কুলজীবন থেকেই টম ক্রুজকে পছন্দ করেন তিনি। নিজের ঘরে টমের পোস্টার লাগিয়ে রাখতেন, পেন্সিল বাক্সে রাখতেন তার ছবি। 


আমিশা বলেন, আমি ছোটবেলা থেকে তার অনুরাগী। তার জন্য যা বলবেন করে দেব। এক রাতের জন্য তার সঙ্গ পেলেও আপত্তি নেই। 

২০০০ সালে ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় আমিশার। দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে ‘গাদার টু’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফেরেন তিনি। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   রাত কাটানো  আমিশা প্যাটেল  টম ক্রুজ  ভক্ত 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: