হাসিনার জন্মদিনে কুকুরকে খাওয়ানো হলো কেক

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জুতা নিক্ষেপ ও কুকুরদের কেক খাওয়ানো কর্মসূচি পালিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে।রোববার (২৮ সেপ্টেম্বর)

2025-09-28T18:41:35+00:00
2025-09-28T18:53:59+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
হাসিনার জন্মদিনে কুকুরকে খাওয়ানো হলো কেক
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪১ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৫ ৬:৫৩ পিএম
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জুতা নিক্ষেপ ও কুকুরদের কেক খাওয়ানো কর্মসূচি পালিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জুতা নিক্ষেপ ও কুকুরদের কেক খাওয়ানো কর্মসূচি পালিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে দ্য রেড জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে টিএসসিতে এই কর্মসূচি পালিত হয়।

এ সময় তারা ‘শুভ, শুভ, শুভ দিন, খুনি হাসিনার জন্মদিন’, ‘শুভ, শুভ, শুভ দিন, ইতিহাসের ঘৃণ্য দিন’, ‘বিচার, বিচার, বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেয়।

আয়োজকরা বলেন, আপনারা জানেন যে, আজকে স্বৈরাচারী সরকার খুনি হাসিনার জন্মদিন। বিগত শাসন আমলে আমরা দেখতাম প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজের হলে হলে ছাত্রলীগ ও আওয়ামীলীগের দালালরা শিক্ষার্থীদের বাধ্য করে এই জন্মদিন পালন করাতো। শুধু হাসিনা না তার মুজিব পরিবারের সঙ্গে সম্পৃক্ত যত ধরণের দিবস ছিল সবগুলোতেই শিক্ষার্থীদের ভয় দেখিয়ে পালন করাতো। এটা এখন ইতিহাসের ঘৃণ্য দিন হিসেবে পরিচিত হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা এই দিনটি ঘৃণ্যদিন হিসাবেই উৎযাপন করতে চাই। 

সংগঠনের সদস্য সচিব মো. সজিব হোসেন বলেন, খুনি হাসিনার জন্য যে কেক কাটা হয়েছে সেই কেক কুকুর‌ও খেতে চাচ্ছে না। কুকুর‌ও বুঝে যে হাসিনা কতটা স্বৈরাচার ছিল। বিগত শাসন আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে যারা রাজনীতি করতো না তাদেরও বাধ্য করে এই দিনটি পালন করাতো। তার প্রতিবাদেই এই আয়োজন। এর মাধ্যমে আমরা বুঝাতে চাই ভবিষ্যতে‌ও যেন কোনো শাসন স্বৈরাচারী হাসিনার মতো বাধ্য করে কোন দিবস পালন না করায়।

অন্যদিকে আজকে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ ও আওয়ামীলীগের দালালরা জন্মদিন পালন করবে। তাদের বার্তা দিতে চাই আমরা রাজপথে থাকতে তারা কখনো জন্মদিন পালন করতে পারবে না। সেই সঙ্গে এইসব দালালদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।

এসকে/ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: