গান-আড্ডায় অনুষ্ঠিত হলো রেডমি ১৫ পাওয়ার নাইট

নিজস্ব প্রতিবেদক

বিজ্ঞান ও প্রযুক্তি

জনপ্রিয় সংগীত শিল্পী, কনটেন্ট ক্রিয়েটর, প্রযুক্তিপ্রেমী শাওমি ফ্যানদের নিয়ে রাজধানীর আলোকিতে অনুষ্ঠিত হলো জমকালো অনুষ্ঠান- রেডমি ১৫ পাওয়ার নাইট। পুরো

2025-09-29T21:03:40+00:00
2025-09-29T21:03:40+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি
গান-আড্ডায় অনুষ্ঠিত হলো রেডমি ১৫ পাওয়ার নাইট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৩ পিএম 
জমকালো অনুষ্ঠান- রেডমি ১৫ পাওয়ার নাইটে অতিথিরা। ছবি: সংগৃহীত
জনপ্রিয় সংগীত শিল্পী, কনটেন্ট ক্রিয়েটর, প্রযুক্তিপ্রেমী শাওমি ফ্যানদের নিয়ে রাজধানীর আলোকিতে অনুষ্ঠিত হলো জমকালো অনুষ্ঠান- রেডমি ১৫ পাওয়ার নাইট। পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছিল নতুন রেডমি ১৫-এর মূল ফিচার তুলে ধরতে, যেখানে আছে অফুরন্ত ব্যাটারি আর শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসরের আকর্ষণীয় সংমিশ্রণ। 

অনুষ্ঠানটি দেশের শীর্ষস্থানীয় কন্টেন্ট নির্মাতাদের মিলনমেলায় পরিণত হয়। জনপ্রিয় উপস্থাপক রাফসান শাবারের উপস্থাপনায় অনুষ্ঠানটি গানে গানে মাতিয়ে তোলেন প্রীতম হাসান ও জেফার। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা সালমান মুক্তাদির, তাসরিফ খান, মাহসা পারশা, সারিকা সাবা, স্যাম জোন, তুষার, ওয়াহিদ, সোহাগ মিয়া প্রমুখ। 

গান শোনা ও আড্ডার ফাঁকে ফাঁকে অনুষ্ঠানে আয়োজিত বিভিন্ন পর্বে অংশ নিয়ে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন তারা। অতিথিরা শাওমির নতুন স্মার্টফোন রেডমি১৫ এর প্রশংসা করেন এবং এর জন্য শুভকামনা জানান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী এবং ডেপুটি কান্ট্রি ম্যানেজার লুথার লিউ। তারা শাওমির বিভিন্ন পণ্য, উদ্ভাবন এবং শক্তিশালী বিক্রয়োত্তর সেবার প্রতি কোম্পানির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 


শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, রেডমি ১৫ পাওয়ার নাইট ছিল অফুরন্ত শক্তি, সৃজনশীলতা আর আমাদের কমিউনিটির প্রাণশক্তিকে উদযাপনের এক অনন্য উৎসব। জীবনের সবচেয়ে ব্যস্ত আর উজ্জ্বল মুহূর্তগুলোতে পাশে থাকার জন্য রেডমি ১৫, ঠিক তেমনি এই সন্ধ্যা ছিল শক্তি, ভালোবাসা আর ভোলা যায় না এমন অভিজ্ঞতার প্রতিচ্ছবি। 

তিনি আরও বলেন, আমাদের অত্যাধুনিক প্রযুক্তির ডিসপ্লে ও হাই রেজ্যুলেশনের ক্যামেরার স্মার্টফোনে কনটেন্ট বানানো এখন আরও সহজ। এ আয়োজনটি কনটেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের প্রয়াস বলা যায়। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   গান-আড্ডা  রেডমি ১৫  পাওয়ার নাইট  জনপ্রিয়  সংগীত শিল্পী  কনটেন্ট ক্রিয়েটর  প্রযুক্তিপ্রেমী 


Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: