বাস্তবভিত্তিক দক্ষতা ও আধুনিক জ্ঞানই অগ্রযাত্রার মূল হাতিয়ার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, বর্তমান পৃথিবী দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তির অগ্রগতি, ডিজিটাল রূপান্তর এবং বৈশ্বিক প্রতিযোগিতার

2025-09-30T18:04:28+00:00
2025-09-30T18:04:28+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
বাস্তবভিত্তিক দক্ষতা ও আধুনিক জ্ঞানই অগ্রযাত্রার মূল হাতিয়ার
ভূমি সচিব এএসএম সালেহ আহমেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৪ পিএম 
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ। ছবি: সংগৃহীত
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, বর্তমান পৃথিবী দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তির অগ্রগতি, ডিজিটাল রূপান্তর এবং বৈশ্বিক প্রতিযোগিতার এই যুগে শুধু প্রথাগত জ্ঞানই যথেষ্ট নয়, বরং, বাস্তবভিত্তিক দক্ষতা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ই আমাদের অগ্রযাত্রার মূল হাতিয়ার। 

মঙ্গলবার (সেপ্টেম্বর) রাজধানীর ভূমি ভবনের সভাকক্ষে অডিট পরিচালনায় দক্ষতার উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, অডিট একটি প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম। এর মাধ্যমে ব্যবস্থাপনা প্রক্রিয়ার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠিত হয়। তবে, কার্যকরভাবে অডিট পরিচালনার জন্য শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, পাশাপাশি দক্ষতা ও আধুনিক কৌশলগত জ্ঞানেরও প্রয়োজন হয়। তাই অডিট পরিচালনায় দক্ষতার উন্নয়ন আজকের দিনে সময়োপযোগী। 

তিনি আরও বলেন, ডিজিটাল যুগে অডিট পরিচালনায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, ক্লাউড কম্পিউটিং ইত্যাদি প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হচ্ছে। এগুলো ব্যবহারে দক্ষতা অর্জন করলে অডিট প্রক্রিয়া হবে দ্রুত, নির্ভুল ও ঝুঁকিহীন। দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অপরিহার্য। একটা কথা মনে রাখতে হবে দূর্নীতির বিরুদ্ধে কোনো ছাড় নয়। 


ভূমি সচিব বলেন, অডিট পরিচালনায় দক্ষতা উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। এটি কেবল আর্থিক অনিয়ম প্রতিরোধ করে না, বরং, প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে। তাই যুগোপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তি-নির্ভরতা ও নৈতিকতার সমন্বয়ের মাধ্যমে অডিট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। দক্ষ অডিট ব্যবস্থাই টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার সহায়ক শক্তি। পরে সিনিয়র সচিব জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত রেকর্ড রুমসমূহের সংস্কার ও মেরামত প্রকল্পে (পিএসসি)র সভায় সভাপতিত্ব করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব), এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১), মো. সাইদুর রহমান প্রমুখ। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   বাস্তবভিত্তিক  দক্ষতা  আধুনিক জ্ঞান  অগ্রযাত্রার মূল হাতিয়ার  হাতিয়ার  ভূমি সচিব  এএসএম সালেহ আহমেদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: