রাবির ভর্তি পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি, থাকছে না সিলেকশন পদ্ধতি

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৬ জানুয়ারি। তবে এবছর থাকবে না

2025-10-06T17:53:47+00:00
2025-10-06T17:53:47+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
রাবির ভর্তি পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি, থাকছে না সিলেকশন পদ্ধতি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৫:৫৩ পিএম 
প্রতীকী ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৬ জানুয়ারি। তবে এবছর থাকবে না সিলেকশন পদ্ধতি।

সোমবার (৬ অক্টোবর) প্রশাসনিক ভবন-১-এর কনফারেন্স কক্ষে বেলা ১১টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপকমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষা 'সি' ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি 'সি' ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি 'এ' ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি 'বি' ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছরে সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া, এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। 

/ইউএমএইচ



Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: