জাবির বটতলায় জাকসুর অভিযান, ৭ দোকানে জরিমানা

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) বটতলার বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালিয়ে সাতটি দোকানকে জরিমানা করেছে।মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টার

2025-10-08T13:08:11+00:00
2025-10-08T13:08:11+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
জাবির বটতলায় জাকসুর অভিযান, ৭ দোকানে জরিমানা
জাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১:০৮ পিএম 
অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে জাবির বটতলায় শিক্ষার্থীদের খাবার খাওয়ানো হচ্ছে। ছবি: সময়ের আলো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) বটতলার বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালিয়ে সাতটি দোকানকে জরিমানা করেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক এবং কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতির উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে রান্নাঘরের অপরিচ্ছন্নতা, অতিরিক্ত দাম আদায় ও ভুল তথ্য প্রদানের অভিযোগে দোকানগুলোকে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড করা হয়।

সরেজমিনে দেখা যায়, প্রতিটি হোটেলের খাবারের মান পরীক্ষা করে মালিকদের সতর্ক করা হয়। এর মধ্যে-

নিচু বটতলার সুজন হোটেল: অপরিচ্ছন্নতার দায়ে ৫ হাজার টাকা জরিমানা,আল মদিনা হোটেল: অপরিচ্ছন্নতা ও ফ্রিজে দুর্গন্ধ থাকায় ২ হাজার টাকা জরিমানা,
শান্ত হোটেল: অপরিচ্ছন্নতা ও পচা সবজি রান্না করায় ৫ হাজার টাকা জরিমানা, কুটুমবাড়ি ও তান্দুরি মটকা চা স্টল: অতিরিক্ত দাম রাখায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা, আনোয়ার স্টোর: খাবার সংক্রান্ত ভুল তথ্য ও শরবতের অতিরিক্ত দাম রাখায় ৩ হাজার টাকা জরিমানা, আরমান স্টোর: দাম বেশি রাখা ও ভুল তথ্য দেওয়ায় ১ হাজার ২০০ টাকা জরিমানা । 

অভিযান শেষে জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক বলেন, বটতলার বিভিন্ন দোকান নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বেশ কিছু অভিযোগ পেয়েছিলাম। সেই প্রেক্ষিতে আজ অভিযান পরিচালনা করেছি। রান্নাঘরের অপরিচ্ছন্নতা, অতিরিক্ত দাম এবং ভুল তথ্য দেওয়াসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় সংশ্লিষ্টদের জরিমানা ও সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে- আপনারা খাবারের মূল্য তালিকা দেখে মূল্য পরিশোধ করবেন। কেউ নির্ধারিত দামের চেয়ে বেশি নিলে প্রতিবাদ করুন অথবা জাকসুকে জানান। শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

/এমএইচআর 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: