৪৯তম বিসিএস পরীক্ষা আজ

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

2025-10-10T08:48:38+00:00
2025-10-10T08:56:49+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
৩ লাখ প্রার্থী অংশগ্রহণ করবে এই বিসিএস পরীক্ষায়
৪৯তম বিসিএস পরীক্ষা আজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৮:৪৮ এএম  আপডেট: ১০.১০.২০২৫ ৮:৫৬ এএম
সংগৃহীত ছবি
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকায় একমাত্র কেন্দ্রেই অনুষ্ঠিত হচ্ছে এই লিখিত পরীক্ষাটি, যা এমসিকিউ (Multiple Choice Question) ধরনের। পরীক্ষার আসন বিন্যাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে পাওয়া যাবে।

এই বিশেষ বিসিএস পরীক্ষায় মোট তিন লাখের বেশি প্রার্থী অংশগ্রহণ করছে। সরকারি কলেজে প্রভাষক নিয়োগের উদ্দেশ্যে আয়োজিত এই পরীক্ষায় মোট আবেদন জমা পড়েছে ৩ লাখ ১২ হাজারের কিছু বেশি। ৬৮৩টি শূন্যপদের জন্য প্রতি পদে গড়ে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট থাকায়, সরকারি কলেজে শিক্ষক নিয়োগের জন্য এই বিশেষ বিসিএসটি আয়োজন করা হয়। ২১ জুলাই পিএসসি বিজ্ঞপ্তি প্রকাশের পর ২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়, এবং আবেদনকারীরা ২৫ আগস্ট রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ পান।

বিশেষ বিসিএসের আবেদন ফি সাধারণ প্রার্থীদের জন্য ২০০ টাকা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়। বয়সসীমা ছিল ২১ থেকে ৩২ বছর।

এবারের বিসিএসে ৬৫৩টি পদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে সরকারি সাধারণ কলেজে, এবং ৩০টি পদে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে প্রভাষক নিয়োগ করা হবে। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে বাংলা বিভাগের- ৬১টি, এরপর রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজি বিভাগে ৫০টি, অর্থনীতি বিভাগে ৪০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২টি এবং দর্শন ও রসায়ন বিভাগে ৩০টি করে শূন্যপদ রয়েছে।

এবারের বিশেষ বিসিএসের পরীক্ষাপদ্ধতি কিছুটা ভিন্ন। সাধারণ বিসিএসের মতো এখানে প্রিলিমিনারি পরীক্ষা নেই। এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা ২০০ নম্বর এবং মৌখিক পরীক্ষা ১০০ নম্বরের হবে।

এএডি/


  বিষয়:   বিসিএস পরীক্ষা  পিএসসি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: