দখল ও ভাঙচুর মামলায় হাজী সেলিম গ্রেফতার

আদালত প্রতিবেদক

আইন-আদালত

দীন অ্যান্ড সন্স নামে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও ভাঙচুর করে সেখানে মোহাম্মদিয়া টাওয়ার নির্মাণের অভিযোগে করা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক

2025-10-13T15:30:34+00:00
2025-10-13T15:30:34+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
আইন-আদালত
দখল ও ভাঙচুর মামলায় হাজী সেলিম গ্রেফতার
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৩:৩০ পিএম 
ঢাকা-৭ আসনের সাবেক সাংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। ছবি : সংগৃহীত
দীন অ্যান্ড সন্স নামে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও ভাঙচুর করে সেখানে মোহাম্মদিয়া টাওয়ার নির্মাণের অভিযোগে করা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সাংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী শ্রী প্রাণ নাথ এ তথ্য নিশ্চিত করেন।

এদিন সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। শুনানির সময় তাকে আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয়। এসময় হাজী সেলিমকে দেখে ভিআইপি চোর স্লোগান দেন উপস্থিত জনগণ। পরে তাকে দোকান ও ভূমি দখলের মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন বাদীপক্ষ। এসময় আসামিপক্ষের আইনজীবী এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

জানা যায়, চলতি বছরের ২৮ আগস্ট লালবাগ থানার পোস্তা এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম বাদী হয়ে আদালতে এ মামলা করেন। মামলায় ২০২০ সালের আগস্টে বাদীর মালিকানাধীন দীন অ্যান্ড সন্স ব্যবসা প্রতিষ্ঠান দখলে নিয়ে ভেঙে মোহাম্মদিয়া টাওয়ার নির্মাণের অভিযোগ আনা হয়।

এএডি/


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: