বাটার প্রথম নারী এমডি হলেন ফারিয়া ইয়াসমিন

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

বহুজাতিক জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফারিয়া ইয়াসমিন। আগামী

2025-10-14T19:13:38+00:00
2025-10-14T19:16:04+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
অর্থনীতি
বাটার প্রথম নারী এমডি হলেন ফারিয়া ইয়াসমিন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৭:১৩ পিএম  আপডেট: ১৪.১০.২০২৫ ৭:১৬ পিএম
ফারিয়া ইয়াসমিন। ছবি : সংগৃহীত
বহুজাতিক জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফারিয়া ইয়াসমিন। আগামী ২০ নভেম্বর থেকে তার দায়িত্ব কার্যকর হবে। 

এ নিয়োগের মাধ্যমে ফারিয়া ইয়াসমিন বাটার ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রতিষ্ঠানটির বাংলাদেশ শাখার নেতৃত্বে আসছেন।

এক বিবৃতিতে বাটা জানায়, ফারিয়া ইয়াসমিন বর্তমান এমডি দেবব্রত মুখার্জির স্থলাভিষিক্ত হবেন। ২৩ বছরেরও বেশি সময় ধরে ব্র্যান্ড ম্যানেজমেন্ট, ব্যবসা পরিচালনা ও কৌশলগত পরিকল্পনায় অভিজ্ঞ ফারিয়া বাটার জন্য নতুন দিক উন্মোচন করবেন বলে আশা করছে কোম্পানিটি।


বাটায় যোগদানের আগে এসিআই পিএলসি’র চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন ফারিয়া ইয়াসমিন। এছাড়া রেকিট বেনকিজার, মারিকো ও নেসলে’র মতো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি।

প্রসঙ্গত, ১৯৬২ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে বাটা। বর্তমানে প্রতিষ্ঠানটির টঙ্গী ও ধামরাইয়ে দুটি উৎপাদন কারখানা রয়েছে। করপোরেট দুনিয়ায় বাটার এই নেতৃত্ব পরিবর্তনকে বাংলাদেশের ব্যবসায়িক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। যেখানে ফারিয়া ইয়াসমিনের নিয়োগ নারীর নেতৃত্ব বিকাশের এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ হয়ে উঠেছে।

এফআর


  বিষয়:   বাংলাদেশি  নারী  বাটা  ফারিয়া ইয়াসমিন 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: