জামছড়িতে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রোয়াংছড়ি (বান্দরবান) সংবাদদাতা

সারাদেশ

বান্দরবান সদর উপজেলার ৬ নম্বর জামছড়ি ইউনিয়নের বাগমারা বাজার মাঠ প্রাঙ্গণে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয়

2025-10-14T19:05:53+00:00
2025-10-14T19:40:19+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
জামছড়িতে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
রোয়াংছড়ি (বান্দরবান) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৭:০৫ পিএম  আপডেট: ১৪.১০.২০২৫ ৭:৪০ পিএম
সেনাই সেপ্রু দল। ছবি : সময়ের আলো
বান্দরবান সদর উপজেলার ৬ নম্বর জামছড়ি ইউনিয়নের বাগমারা বাজার মাঠ প্রাঙ্গণে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

গতকাল সোমবার এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। চলতি বছরের ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে প্রায় তিন সপ্তাহব্যাপী চলে এ আয়োজন।এতে মোট ৩২টি দল অংশ নেয়। 

ফাইনাল খেলায় বাঘামারা বাজার দলকে ৪–১ গোলে হারিয়ে সেনাই সেপ্রু দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান সাহ্লামং মারমা। 


বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি সদর ইউপি বিএনপির সভাপতি এস টি রঞ্জন তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউপি বিএনপির সভাপতি চিত্র মহান চাকমা, সাধারণ সম্পাদক সাচিং মারমা ও সাংগঠনিক সম্পাদক প্রীতিময় তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠান পরিচালনা করেন জামছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মংথুইচিং মারমা।

আয়োজকদের মতে, স্থানীয় তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট খেলাধুলার প্রতি নতুন আগ্রহ সৃষ্টি করেছে বাগমারায়।

সময়ের আলো/এআর


  বিষয়:   জামছড়ি  ফুটবল  টুর্নামেন্ট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: