রাজনৈতিক ভুলে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামনে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে আমাদের। রাজনৈতিক ভুল করার কারণে ফ্যাসিস্টদের কবলে

2025-10-14T18:55:23+00:00
2025-10-14T18:55:23+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
রাজনৈতিক ভুলে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না : মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৬:৫৫ পিএম 
ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি হলরুমে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামনে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে আমাদের। রাজনৈতিক ভুল করার কারণে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না। দেশের জনগণ ও আমরা—ফ্যাস্টিট দেখতে চাই না।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি হলরুমে বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপি এ সভার আয়োজন করে। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। এর ওপর নির্ভর করছে দেশের মানুষের ভবিষ্যৎ। গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্রই একমাত্র গণতন্ত্রের বিকল্প এবং পরিপূরক।

তিনি বলেন, দানবীয় দুঃশাসনের পরে আমরা ইতিহাসের এক ক্রান্তিকাল পার করছি। গত ১৫ বছর একটি ফ্যাসিস্ট দল বাংলাদেশের গণতন্ত্র, অর্থনীতি ও সবকিছু ধ্বংস করেছে। সেই দলের বিরুদ্ধে লড়াই শেষে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সুযোগ পেয়েছি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার। যারা এ গণঅভ্যুত্থানে যোগ দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

নির্বাচন ও ভিন্নমত নিয়ে তিনি বলেন, দুর্ভাগ্যক্রমে আমাদের সাথে যারা ফ্যাসিস্ট সরকার পতনের লড়াই করেছেন, তাদের অনেকেই ভিন্নমত পোষণ করছেন। এটা তারা করতেই পারেন। তার জন্যে সেটাকে লক্ষ্য করে, সেটাকে কেন্দ্র করে আবার আন্দোলন করা রাস্তায়; এটা গ্রহণযোগ্য নয়। কারণ, যে দাবিগুলো তারা করছে, নির্বাচনের পরও নির্বাচিত পার্লামেন্টে তাদের দাবিগুলো পূরণ করা সম্ভব।

সংস্কার নিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা সব সময় সংস্কারের পক্ষে। অথচ প্রচারণা চালানো হচ্ছে যে, বিএনপি নাকি সংস্কারবিরোধী। এটা একেবারেই ভুল ধারণা। বিএনপির জন্মই হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। গণমাধ্যমের স্বাধীনতাও তিনি নিশ্চিত করেছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন প্রমুখ। 

আরআর


  বিষয়:   মির্জা ফখরুল ইসলাম আলমগীর  ঠাকুরগাঁও  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: