জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐকমত্য কমিশন এবং সব রাজনৈতিক দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয়

2025-10-17T22:09:08+00:00
2025-10-17T22:09:08+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:০৯ পিএম 
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐকমত্য কমিশন এবং সব রাজনৈতিক দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। 

শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মাধ্যমে তিনি সবাইকে ধন্যবাদ জানান। 

মির্জা ফখরুল বলেন, ‘সমস্ত রাজনৈতিক দল, সংস্কার কমিশনে যারা কাজ করেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং দীর্ঘদিন পরিশ্রম করে এই সনদটি আজ আমাদের সামনে উপস্থাপন করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিশেষভাবে আমি আমাদের দলের সালাহউদ্দিন আহমেদ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও ধন্যবাদ জানাচ্ছি।’ 


এর আগে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জুলাই সনদে স্বাক্ষর করেন। 

এ ছাড়া, স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা গয়েশ্বর চন্দ্র রায়, ডা. জাহিদ হোসেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক চীফ হুইপ জয়নুল আবদীন ফারুক, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   জাতীয়  ঐকমত্য কমিশন  রাজনৈতিক  দলগুলোকে ধন্যবাদ  মির্জা ফখরুল ইসলাম আলমগীর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: