শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের ৫ শতাংশ এবং সর্বনিম্ন দুই হাজার টাকা হারে বাড়িভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।রোববার (১৯

2025-10-19T10:31:18+00:00
2025-10-19T10:50:11+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ১০:৩১ এএম  আপডেট: ১৯.১০.২০২৫ ১০:৫০ এএম
শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের ৫ শতাংশ এবং সর্বনিম্ন দুই হাজার টাকা হারে বাড়িভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) সকালে এ প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা দেওয়া হবে। আর এ সুবিধা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ ভাতা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত পালন করতে হবে। এর মধ্যে রয়েছে- ভবিষ্যৎ জাতীয় বেতনস্কেলের সঙ্গে ভাতা সমন্বয়, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা’ অনুযায়ী নিয়োগের শর্তাদি অনুসরণ এবং কোনো অবস্থাতেই বকেয়া দাবি না তোলা।

এছাড়া, ভাতা দেওয়ার ক্ষেত্রে সব ধরনের আর্থিক বিধি-বিধান মানতে হবে এবং অনিয়ম ঘটলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রশাসনিক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে, এ সংক্রান্ত জিও জারি করে চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের জন্য পাঠাতে হবে।

এই আদেশের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, অর্থ বিভাগের বাজেট-১ শাখা, উপদেষ্টা ও সচিবদের কার্যালয়সহ সংশ্লিষ্ট দফতরেও পাঠানো হয়েছে।

সময়ের আলো/জেডআই



  বিষয়:   বেসরকারি  শিক্ষাপ্রতিষ্ঠান  এমপিওভুক্ত  শিক্ষক  প্রজ্ঞাপন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: