পিকে হালদারের সহযোগী তাজবীর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

অর্থ আত্মসাৎ ও পাচারের পর দেশ ছেড়ে ভারতে পলাতক গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারের সহযোগী

2025-10-21T02:57:52+00:00
2025-10-21T02:57:52+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
পিকে হালদারের সহযোগী তাজবীর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ২:৫৭ এএম 
আদালতে পিকে হালদারের সহযোগী ও হালট্রিপ কেলেঙ্কারির হোতা মোহাম্মদ তাজবীর হাসান। ছবি : সংগৃহীত
অর্থ আত্মসাৎ ও পাচারের পর দেশ ছেড়ে ভারতে পলাতক গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারের সহযোগী ও হালট্রিপ কেলেঙ্কারির হোতা মোহাম্মদ তাজবীর হাসানকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুদকের মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। 

এদিন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন। 

গত ৩ অক্টোবর মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। পরদিন আদালত তাকে ৫৪ ধারায় কারাগারে পাঠানোর আদেশ দেন। দুইদিন পর ৬ অক্টোবর তাকে দুদকের মামলায় গ্রেফতার দেখাতে আবেদন করা হয়। আদালত গ্রেফতার বিষয়ে শুনানির জন্য ২০ অক্টোবর দিন ঠিক করেছিলেন। সোমবার শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানো হয়। 


এর আগে ১৪ অক্টোবর তাজবীরকে ৫৪ ধারার এ মামলায় অব্যাহতি দেন আদালত। শুনানিতে আদালত বলেন, যেহেতু আসামির বিরুদ্ধে অন্যান্য মামলা প্রক্রিয়াধীন সেক্ষেত্রে এখানে তার রিমান্ড ও কারাগারে আটক রাখার কোনো আবশ্যকতা নেই। 

উল্লেখ্য, ২০২০ সালে গ্রাহকদের শত শত কোটি টাকা নিয়ে হঠাৎ উধাও হয়ে যায় হালট্রিপ। ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য যাত্রী ও ট্রাভেল এজেন্সি। ওই বছরের জানুয়ারিতে দেশ থেকে পালিয়ে যান সংস্থাটির এই ব্যবস্থাপনা পরিচালক। পরে তুরস্ক ও ভানুয়াতুর (প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপরাষ্ট্র) নাগরিকত্ব নেন মোহাম্মদ তাজবীর হাসান। অন্যদিকে, অনিয়মের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের অর্থ লোপাট ও পাচারের অভিযোগে আলোচিত পিকে হালদারের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। চারটি প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের পর দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   পিকে হালদার  সহযোগী তাজবীর  গ্রেফতার 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: