সাগরে সুস্পষ্ট লঘুচাপ, আরও ঘনীভূত হওয়ার আশষ্কা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ ইতোমধ্যেই সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এটি আরও ঘনীভূত হতে

2025-10-21T19:38:20+00:00
2025-10-21T19:38:20+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, আরও ঘনীভূত হওয়ার আশষ্কা
বৃষ্টিহীন ঢাকায় গরমের দাপট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৭:৩৮ পিএম 
বঙ্গোপসাগরে লঘুচাপ। ছবি : সংগৃহীত
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ ইতোমধ্যেই সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এটি আরও ঘনীভূত হতে পারে এবং এর প্রভাবে বিচ্ছিন্নভাবে অল্প বৃষ্টিপাতের আভাস দিয়েছে সংস্থাটি। 

এদিকে, বৃষ্টিহীন আকাশে ঢাকায় কমছে না গরমের দাপট। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল থেকেই কড়া রোদ গরমের অনুভূতি বাড়িয়েছে। দিনের প্রথমার্ধের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একইসঙ্গে তাপমাত্রা আগের দিনের মতোই প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

মঙ্গলবার আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ থাকতে পারে। এ সময় উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আগামী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আগামী শুক্রবার (সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। 


শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

মঙ্গলবার বিকেলে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, মঙ্গলবার সকালেই একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর মধ্যেই এটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে অল্প বৃষ্টিপাত হতে পারে। 

গেল কয়েকদিন ধরেই রাজধানীসহ সারাদেশে রোদের তীব্রতা বেশি। সেটি আর কয়দিন থাকতে পারে, জানতে চাইলে তিনি বলেন, ‘তিন-চার দিন পর তাপমাত্রা কিছুটা কমে আসবে। তবে, মাসের বাকি দিনগুলোতেও আবহাওয়া মোটামুটি এমনই থাকবে।’ 

আবহাওয়া অধিদফতরের মঙ্গলবার সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   সাগর  সুস্পষ্ট লঘুচাপ  ঘনীভূত হওয়ার আশষ্কা  বৃষ্টিহীন  ঢাকা  গরমের দাপট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: