যে কারণে হত্যা মামলা থেকে ইরেশ যাকেরকে অব্যাহতির সুপারিশ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী মিরপুর মডেল থানার শ্রাবণ হত্যা মামলা থেকে অভিনেতা ও ব্যবসায়ী ইরেশ যাকেরকে অব্যাহতির আবেদন

2025-10-23T15:27:38+00:00
2025-10-23T15:27:38+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
যে কারণে হত্যা মামলা থেকে ইরেশ যাকেরকে অব্যাহতির সুপারিশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৩:২৭ পিএম 
অভিনেতা ইরেশ যাকের। ছবি : সংগৃহীত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী মিরপুর মডেল থানার শ্রাবণ হত্যা মামলা থেকে অভিনেতা ও ব্যবসায়ী ইরেশ যাকেরকে অব্যাহতির আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আদালত সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর মিরপুর মডেল থানার পরিদর্শক সাজ্জাদ রোমন আদালতে অন্তর্বর্তী প্রতিবেদনে দাখিল করেছেন।

তিনি অন্তবর্তী প্রতিবেদনে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ইরেশ যাকেরের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রথমত, ইরেশ জাকের ও ইকরাম মঈন চৌধুরী ২০২৪ সালের ৫ আগস্ট বেলা আড়াইটার দিকে মামলার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে কোনো প্রত্যক্ষদর্শী এবং সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি।

দ্বিতীয়ত, ওদিন ওই সময় ঘটনাস্থলে তাদের উপস্থিতির স্থিরচিত্র বা কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি।

তৃতীয়ত, তারা সেখানে উপস্থিত থেকে মামলার ঘটনা সংঘটিত করেছিলেন বলেও কোনো তথ্যবহুল দালিলিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি।

এজন্য তাদের বিরুদ্ধে আনা অপরাধের দায় থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়ে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ভবিষ্যতে আসামিদের বিরুদ্ধে মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে প্রামাণ্য দালিলিক এবং বাস্তবভিত্তিক কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মাহফুজ আলম শ্রাবণ নিহতের ঘটনায় গত ২৭ মার্চ তার ভাই মোস্তফিজুর রহমান বাপ্পী বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি মিরপুর মডেল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০৭ জনকে আসামি করা হয়েছে।

এএডি/


  বিষয়:   হত্যামামলা  অব্যাহতি  ছাত্র আন্দোলন  শেখ হাসিনা 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: