প্রেমের কথা স্বীকার করলেন সাদিয়া আয়মান

সময়ের আলো ডেস্ক

বিনোদন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান এবং নির্মাতা রেদওয়ান রনির প্রেমের গুঞ্জন কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছিল।

2025-10-23T20:01:09+00:00
2025-10-23T20:01:09+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
প্রেমের কথা স্বীকার করলেন সাদিয়া আয়মান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৮:০১ পিএম 
অভিনেত্রী সাদিয়া আয়মান। ছবি : সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান এবং নির্মাতা রেদওয়ান রনির প্রেমের গুঞ্জন কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছিল। যদিও এ পর্যন্ত কেউই এই বিষয়ে মুখ খোলেননি, সম্প্রতি সাদিয়া নিজেই প্রথমবারের মতো এ নিয়ে মন্তব্য করেছেন, যা থেকে গুঞ্জনের সত্যতা স্পষ্ট হয়েছে।

সম্প্রতি সাদিয়া আয়মান একটি জনপ্রিয় টেলিভিশন শোতে উপস্থিত হন। শোটির ফরম্যাট ছিল বেশ মজাদার- একটি কাচের জার থেকে প্রশ্ন তুলে নিতে হবে, আর সেগুলোর উত্তর দিতে হবে তৎক্ষণাৎ। এমনই এক প্রশ্নের মুখোমুখি হন সাদিয়া, যেখানে লেখা ছিল, ‘নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন শোনা যায়। আসলে সাদিয়া, আপনি এখন কার সঙ্গে প্রেম করছেন?’

প্রশ্নটি পড়েই মুচকি হাসলেন সাদিয়া। এরপর হালকা লজ্জিতভাবে তিনি বলেন, ‘যা রটে, তার কিছু হলেও ঘটে।’ এই উত্তরেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে গুঞ্জনটা মোটেও মিথ্যা নয়।

উপস্থাপক আবারও বিষয়টি নিয়ে জানতে চাইলে সাদিয়া আরও খোলামেলা হয়ে বলেন, ‘আমি ব্লাশ করতেছি, এতেই বোঝা উচিত। আসলে এটাকে স্পষ্টভাবে বলার কিছু নেই, আবার ঢাকঢোল পিটিয়ে বলারও কিছু নেই। যেহেতু মানুষ ভাবছে, তাদের ভাবতেই দিন, এটিই আমার ভালো লাগা।’

এরপর কিছুটা গম্ভীর হয়ে সাদিয়া বলেন, ‘ভবিষ্যতে কী হবে, সেটা তো আল্লাহ জানেন। আমাদের কাজ শুধু চেষ্টা করা, বাকি সব তার ইচ্ছা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমি ভালো থাকতে পারি।’

এদিকে, সাদিয়ার এই মন্তব্যের পরও নির্মাতা রেদওয়ান রনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে সাদিয়ার মুখে প্রেমের বিষয়টি স্বীকার হওয়ার পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্পর্কের ব্যাপারে নানা মন্তব্য করতে শুরু করেছেন।

সাদিয়া আয়মান তার অভিনয় ক্যারিয়ারে গত ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উৎসব’ দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন। তার অভিনীত চরিত্রটিও দর্শকদের ভালো সাড়া ফেলেছে।

এএডি/


  বিষয়:   অভিনেত্রী  সাদিয়া আয়মান  ছোট পর্দা 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: