ঈশানের জীবনে প্রথম ভাইফোঁটা নিয়ে যা বললেন নুসরাত

সময়ের আলো ডেস্ক

বিনোদন

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। দুর্গাপূজা থেকে বিজয়া দশমীর সিদুর খেলা সবকিছুতেই নিজেকে মেলে ধরেন তিনি। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার

2025-10-24T15:50:57+00:00
2025-10-24T16:05:25+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
বিনোদন
ঈশানের জীবনে প্রথম ভাইফোঁটা নিয়ে যা বললেন নুসরাত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৩:৫০ পিএম  আপডেট: ২৪.১০.২০২৫ ৪:০৫ পিএম
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। দুর্গাপূজা থেকে বিজয়া দশমীর সিদুর খেলা সবকিছুতেই নিজেকে মেলে ধরেন তিনি। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার ছেলে ঈশানের জীবনেও যোগ করলেন ঐতিহ্যবাহী উৎসব ‘ভাইফোঁটা’।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, তার একমাত্র ছেলে ঈশানের বয়স এখন প্রায় পাঁচ বছর। এই বছর প্রথম এক দিদির হাত থেকে ভাইফোঁটা নিল ছোট্ট ঈশান। যদিও উৎসবের মর্ম সে এখনও পুরোপুরি বুঝতে শেখেনি, তবুও এই অনুষ্ঠানের আনন্দ তাকে ছুয়ে গিয়েছিল।

কিন্তু কার কাছে ফোঁটা নিল ঈশান? সাংবাদিকদের এমন প্রশ্নে নুসরাত জানান, আমার সঙ্গে কাজ করেন অমিত জি। তার মেয়ে আমার ছেলেকে ফোঁটা দিতে এসেছিল। এই বছরই প্রথম দিদির থেকে ফোটা নিল ছেলে।


তার কথায়, এখন তো ও খুব ছোট। তবে ফোটা নিয়েছে, মিষ্টি খেয়েছে। কিন্তু গিফট দেওয়ার বেলায় পালিয়ে গিয়েছে! শেষমেশ ওটা আমাকেই দিতে হয়েছে। তবে এইভাবেই আমাদের আগামী প্রজন্মকে এই দিনগুলোর গুরুত্ব বোঝাতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পাওয়া ‘রক্তবীজ ২’ সিনেমায় একটি আইটেম গানে নেচে দর্শকদের নজর কেড়েছেন এ অভিনেত্রী। তার অভিনীত ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না’ গানটি এ বছরের অন্যতম সেরা গান হিসেবে বিবেচিত হয়েছে। গানটি ইতোমধ্যে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। 

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   ঈশান  জীবন  ভাইফোটা  নুসরাত 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: