মৌসুমী হামিদের ক্ষোভ

সময়ের আলো ডেস্ক

বিনোদন

জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব থাকেন। ব্যক্তিজীবনের ভালো-মন্দ নানা অনুভূতি তিনি ভক্তদের মাঝে ভাগ করেন।

2025-10-24T17:17:01+00:00
2025-10-24T17:17:01+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
বিনোদন
মৌসুমী হামিদের ক্ষোভ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৫:১৭ পিএম 
জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ছবি : সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব থাকেন। ব্যক্তিজীবনের ভালো-মন্দ নানা অনুভূতি তিনি ভক্তদের মাঝে ভাগ করেন। এবার দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ফেসবুকে দেওয়া একটি ছবি পোস্ট করে তিনি এ ক্ষোভ প্রকাশ করেছেন। ছবিতে মূলত তাকে দেখা গেছে সদ্য প্রয়াত চাচার সঙ্গে। 

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সুস্থ মানুষটাকে মাটিতে দিয়ে আসলাম। আমার রক স্টার। এখন আকাশের তারা হয়ে গেল। রেস্ট ইন পিস কাকু।

তিনি আরও লিখেছেন, তোমার প্রাণহীন চেহারাটা এত হাসি মাখা ছিল যে ওই চেহারাটাই সারা জীবন মনে থাকবে। তুমি ভালো থেকো। আসতেছি আমিও শিগগিরই হয়ত। আমরা একসাথেই আবার তাড়াতাড়ি চিল করব কাকু।


ফেসবুকে দেওয়া এ পোস্টে দশের চিকিৎসা ব্যবস্থার প্রতি তার ক্ষোভ ব্যক্ত করে মৌসুমী লিখেছেন, এই দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি চিরতরে বিশ্বাস উঠে গেল, চিরতরে। 

তবে কী কারণে তার চাচার সঙ্গে এমন ঘটনা ঘটলো, তা বিস্তারিত জানায়নি এ অভিনেত্রী।

প্রসঙ্গত, মৌসুমীর পোস্টে তার অনুরাগীদের পাশাপাশি অভিনেতা রওনক হাসান, আহসান হাবিব নাসিমসহ অনেকে শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সময়ের আলো/কেএইচও



Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: