ফাঁস হওয়া অডিও নিয়ে যা বললেন ববি

সময়ের আলো ডেস্ক

বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা ইয়ামিন হক ববির সঙ্গে প্রযোজক–পরিচালক সাকিব সনেটের সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙার খবর প্রকাশ্যে আসার পরই নতুন

2025-10-24T21:43:40+00:00
2025-10-24T21:43:40+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
বিনোদন
ফাঁস হওয়া অডিও নিয়ে যা বললেন ববি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৯:৪৩ পিএম   (ভিজিট : ২২২)
ইয়ামিন হক ববি। ফাইল ছবি
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা ইয়ামিন হক ববির সঙ্গে প্রযোজক–পরিচালক সাকিব সনেটের সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙার খবর প্রকাশ্যে আসার পরই নতুন বিতর্কে জড়ালেন এই নায়িকা। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে ববি ও প্রযোজক মির্জা আবুল বাশারের কথোপকথনের একটি অডিও। যা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এবার ফাঁস হওয়া সেই অডিও নিয়ে মুখ খুললেন ববি। 

শুক্রবার (২৪ অক্টোবর) এই নায়িকা দাবি করেন, এসব কথোপকথন দুই থেকে তিন বছর আগের। এমনকি বিভিন্ন সময়ের কথাবার্তা জোড়াতালি দিয়ে তা বানানো হয়েছে। 

কেউ ষড়যন্ত্র করে এমনটা করেছে। ফাঁস হওয়া কথোপকথনে এটুকু পরিষ্কার, মির্জা আবুল বাশার নামের সেই ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজকের সঙ্গে চিত্রনায়িকা ববির প্রেমের সম্পর্ক ছিল। 

তবে, ববি দাবি করেন, এই ব্যবসায়ীর সঙ্গে এখন সম্পর্ক স্বাভাবিক, কোনো ধরনের প্রেমের সম্পর্ক তাদের মধ্যে নেই। যদিও সেই অডিওতে ববিকে কথোপকথনের শুরুতে চিৎকার করে কথা বলতে শোনা যায়। 


ববি জানান, এই প্রযোজক এরই মধ্যে ‘বউ’ শিরোনামে একটি ছবি বানিয়েছেন, যেটিতে নায়িকা তিনি। এর বাইরে সৈকত নাসির পরিচালিত ‘মাস্টারমাইন্ড’ নামের একটি ছবি প্রযোজনার কথা রয়েছে। এই ছবির প্রি–প্রোডাকশনের কাজ অনেক দূর এগিয়েছে বলেও জানা গেছে। তবে, দুই বছরের বেশি সময় ধরে ‘মাস্টারমাইন্ড’ ছবির কথা শোনা গেলেও এখন সংশ্লিষ্ট সবাই চুপচাপ। 

ফাঁস হওয়া কথোপকথন প্রসঙ্গে ববি বলেন, ‘এসব কথাবার্তা দুই থেকে তিন বছর আগের। বিভিন্ন সময়ের কথাকে জোড়াতালি লাগানো হয়েছে। এক কথার সঙ্গে আরেকটার কোনো মিল নেই। তবে ফাঁস হওয়া কথাবার্তা শুনে আমাদের মনে হয়েছে, কেউ অহেতুক ঝামেলা তৈরি করতে এসব অডিও জোড়াতালি দিয়ে ফেসবুকে প্রকাশ করেছে।’

এই ব্যবসায়ী ও প্রযোজকের সঙ্গে তাদের সম্পর্ক কী পর্যায়ে আছে—জানতে চাইলে ববি বলেন, ‘একদম স্বাভাবিক সম্পর্ক। আমি এখন আসলে আমার সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   ফাঁস হওয়া অডিও  যা বললেন ববি  ইয়ামিন হক ববি  নায়িকা 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: