টঙ্গীর সেই ‘নিখোঁজ’ ইমামকে নিয়ে পুলিশের বিবৃতি

সময়ের আলো ডেস্ক

আইন-আদালত

আলোচিত নিখোঁজ ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে নিয়ে বিবৃতি দিয়েছে পুলিশ।শনিবার (২৫ অক্টোবর) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গণমাধ্যমে এক বিবৃতি

2025-10-25T18:59:09+00:00
2025-10-25T18:59:09+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
টঙ্গীর সেই ‘নিখোঁজ’ ইমামকে নিয়ে পুলিশের বিবৃতি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৬:৫৯ পিএম 
ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজী। পুরনো ছবি
আলোচিত নিখোঁজ ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে নিয়ে বিবৃতি দিয়েছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গণমাধ্যমে এক বিবৃতি দেয়।

ওই বিবৃতিতে বলা হয়, টঙ্গী টিঅ্যান্ডটি কলোনি মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ মোহেববুল্লাহ মিয়াজিকে অপহরণের বিষয়ে গতকাল টঙ্গী পূর্ব থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। একজন বর্ষীয়ান আলেমের অপহরণকে পুলিশ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে মামলা রুজুর পূর্বেই অনুসন্ধান শুরু করে। মামলার তদন্তকালে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সন্দেহাতীতভাবে দায়ী করার মতো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এই তদন্তে সবার সহযোগিতা প্রত্যাশা করে।

বিবৃতিতে আরও বলা হয়, তদন্ত শেষ হওয়ার আগেই কোনো পক্ষকে দায়ী না করে ধৈর্যশীল হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বিনীত অনুরোধ জানাচ্ছে।

এর আগে,  গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে (৬০) নিখোঁজের একদিন পর পঞ্চগড় থেকে উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড এলাকায় সড়কের পাশ থেকে মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে উদ্ধার করা হয়। স্থানীয়রা একটি গাছের সঙ্গে পা বাঁধা বিবস্ত্র অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

/এমএইচআর 



  বিষয়:   নিখোঁজ  ইমাম  গাজীপুর  জিএমপি 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: