সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

সাভারের সিটি ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম ২৮ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে সোমবার (২৭

2025-10-27T19:17:27+00:00
2025-10-27T19:20:33+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৭:১৭ পিএম  আপডেট: ২৭.১০.২০২৫ ৭:২০ পিএম
সংগৃহীত ছবি
সাভারের সিটি ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম ২৮ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সোমবার (২৭ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিটি ইউনিভার্সিটির অ্যাকাডেমিক সকল কার্যক্রম মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে আগামী ৪ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত বন্ধ থাকবে। ইউনিভার্সিটির চারটি আবাসিক হলের শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়তে হবে। 


সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, অফিসের ল্যাপটপ, ডেস্কটপ ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে গেছে। ক্যান্টিনসহ বহু স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।আমরা প্রশাসনিকভাবে সমাধান চাই, আপাতত মামলার পথে যেতে চাই না। আনুমানিক ক্ষতির পরিমাণ ২৫ থেকে ৩০ কোটি টাকা। 

এর আগে রোববার (২৬ অক্টোবর) সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

আরআর



  বিষয়:   সিটি ইউনিভার্সিটি  বন্ধ  হল  শিক্ষার্থী 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: