ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা, প্রভাব পড়বে যেসব জেলায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড় মন্থা আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়ার অধিদফতর। এটির গতিপথ বাংলাদেশের দিকে

2025-10-27T19:49:36+00:00
2025-10-27T19:50:05+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা, প্রভাব পড়বে যেসব জেলায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৭:৪৯ পিএম  আপডেট: ২৭.১০.২০২৫ ৭:৫০ পিএম
সংগৃহীত ছবি
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড় মন্থা আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়ার অধিদফতর। এটির গতিপথ বাংলাদেশের দিকে নয়, ভারতের দিকে বলে জানা গেছে। তবে এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এ ছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে দেশের কিছু অঞ্চলে। বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ

সোমবার (২৭ অক্টোবর) আবহাওয়া অধিদফতরের বিশেষ বার্তায় বলা হয়েছে, রোববার দিবাগত রাত তিনটায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৬০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ছিল ৬২ কিলোমিটার; যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।

এ ব্যাপারে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, ঘূর্ণিঝড়টি আরও পশ্চিম-উত্তর–পশ্চিম দিকে এগোতে পারে এবং ঘনীভূত হতে পারে। এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মঙ্গলবার সন্ধ্যা বা রাতের দিকে ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূল অতিক্রম করতে পারে।

মন্থা সরাসরি বাংলাদেশ আঘাত না হানলেও কয়েকদিন বৃষ্টি প্রবণতা থাকবে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে এর প্রভাব পড়বে না। স্থলভাগ অতিক্রম করার পর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে।


আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী এ অঞ্চলের ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মন্থা। এটি থাইল্যান্ডের দেওয়া নাম, যার অর্থ সুন্দর বা সুবাসিত ফুল।

আরআর



  বিষয়:   ঘূর্ণিঝড়  লঘুচাপ  মন্থা  বাংলাদেশ  বঙ্গোপসাগর  ভারত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: