গাজীপুরের টঙ্গী থেকে খতিব ও পেশ ইমাম মো. মুহিবুল্লাহ মিয়াজীকে অপহরণের ঘটনা মিথ্যা বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে জিএমপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক বলেন, ইমাম মুহিবুল্লাহ নিজেই গা ঢাকা দিয়েছিলেন। তাকে অপহরণের পেছনে ইসকনের জড়িত থাকার অভিযোগ থাকলেও, তথ্য-প্রযুক্তির সহায়তায় এ মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। তিনি নিজেই শ্যামলী পরিবহনের বাসের টিকিট কেটে পঞ্চগড় গিয়েছিলেন।
ইতোমধ্যে ইমাম মুহিবউল্লাহ পুলিশের কাছে প্রকৃত ঘটনা স্বীকার করেছেন জানিয়েও তিনি বলেন, এ ঘটনায় ইমাম মুহিবুল্লাহর বাসের সহযাত্রী এবং সুপারভাইজারও পুলিশের হেফাজতে আছে। আদালতে আজ তার জবানবন্দির কথা রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বুধবার সকালে টঙ্গীর বাসা থেকে হাঁটতে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে পঞ্চগড় সদর ইউনিয়নের সিতাগ্রাম হেলিপ্যাড এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পাশ থেকে শিকল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী পূর্ব থানায় অপহরণ মামলা দায়ের করা হয়।
/ইউএমএইচ