মেট্রোরেলে চাকরি পাচ্ছেন নিহত কালামের স্ত্রী পিয়া

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সম্প্রতি মেট্রোরেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়াকে মেট্রোরেলে চাকরি দেওয়ার কথা জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে

2025-10-30T19:49:00+00:00
2025-10-30T19:49:00+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
মেট্রোরেলে চাকরি পাচ্ছেন নিহত কালামের স্ত্রী পিয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৭:৪৯ পিএম 
মেট্রোরেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের পরিবার। ছবি : সংগৃহীত
সম্প্রতি মেট্রোরেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়াকে মেট্রোরেলে চাকরি দেওয়ার কথা জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে কোন পদে চাকরি পাবে, সে বিষয় নির্ধারিত নয়। তার শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করে এ পদ নির্ধারণ করা হবে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব থাকা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএমটিসিএল সূত্র জানায়, বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়াকে মেট্রোরেলে চাকরি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র দেখে পদ নির্ধারণ করা হবে।


গত ২৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে আবুল কালাম আজাদ (৩৫) ফার্মগেট মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে মাথায় লেগে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। 

ঘটনার পর নিহত আজাদের স্ত্রী আইরিন পিয়া বাদী হয়ে সেদিন রাতেই রাজধানীর তেজগাঁও থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনার পর সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে। 


/ইউএমএইচ



  বিষয়:   মেট্রোরেল  চাকরি  নিহত  কালাম  স্ত্রী  পিয়া 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: