প্রয়োজন হলে প্রতীকের তালিকা আরও সংশোধন হবে : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রয়োজন হলে নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকী তালিকা আবারও সংশোধন করা হবে বলে মন্তব্য করেছেন ইসি সচিব আখতার আহমেদ।বৃহস্পতিবার (৩০ নভেম্বর)

2025-10-30T21:02:59+00:00
2025-10-30T21:02:59+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
প্রয়োজন হলে প্রতীকের তালিকা আরও সংশোধন হবে : ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৯:০২ পিএম 
আখতার আহমেদ। ছবি : সংগৃহীত
প্রয়োজন হলে নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকী তালিকা আবারও সংশোধন করা হবে বলে মন্তব্য করেছেন ইসি সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে আন্ত মন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

শাপলা কলি নিয়ে আখতার আহমেদ বলেন, নানা সমালোচনার মুখে প্রতীকের তালিকা সংশোধন করে শাপলা কলি প্রতীকটি বিধিমালায় অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন। প্রয়োজন মনে করলে আবারও সংশোধন করা হবে।

কোন বিবেচনায় শাপলা কলি প্রতীক বিধিমালায় যোগ করা হলো- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমাদের প্রতীকের তালিকা নিয়ে অনেক সমালোচনা ছিল। তাই আগের তালিকা থেকে ১৬টি প্রতীক বাদ দিয়ে ১১৯টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে।

তিনি বলেন, ইসি মনে করেছে শাপলা কলি রাখা যেতে পারে। এটা কারো দাবির পরিপ্রেক্ষিতে করার বিষয় নয়। আপনারা জানেন, একটি দল শাপলা চেয়েছে। এখন শাপলা প্রতীক আর শাপলা কলির মধ্যে পার্থক্য আছে। কমিশন মনে করেছে এটা করা যায়, তা-ই করা হয়েছে। যেহেতু কিছু বিরূপ মন্তব্য এসেছে, তাই কিছু বাদ দিয়ে কিছু যোগ করা হয়েছে। কে চেয়েছে বা কে চায়নি, সেটা বিষয় নয়; শাপলা কলি প্রতীকটি যোগ করার সিদ্ধান্ত কমিশনের। ভবিষ্যতে যদি কমিশন প্রয়োজন মনে করে, তাহলে আবারও পরিবর্তন করতে পারবে।


প্রসঙ্গত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে ‌‘শাপলা’ প্রতীক নিয়ে টানাপোড়েনের মধ্যেই এবার প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   নির্বাচন কমিশন  ইসি  প্রতীকী  ইসি সচিব  আখতার আহমেদ  শাপলা  শাপলা প্রতীক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: