কেন সব ছবি-পোস্ট ডিলিট করে দিলেন পাকিস্তানি অভিনেত্রী

সময়ের আলো ডেস্ক

বিনোদন

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আলিজেহ শাহ, অভিনয়ের পাশাপাশি খ্যাতি রয়েছে তার সৌন্দর্যের। তবে সম্প্রতি আলোচনায় এসেছেন ভিন্ন প্রসঙ্গে। গুঞ্জন উঠেছে প্রায়ই

2025-10-30T22:12:00+00:00
2025-10-30T22:12:00+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
কেন সব ছবি-পোস্ট ডিলিট করে দিলেন পাকিস্তানি অভিনেত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১০:১২ পিএম 
পাকিস্তানের অভিনেত্রী আলিজেহ শাহ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আলিজেহ শাহ, অভিনয়ের পাশাপাশি খ্যাতি রয়েছে তার সৌন্দর্যের। তবে সম্প্রতি আলোচনায় এসেছেন ভিন্ন প্রসঙ্গে। গুঞ্জন উঠেছে প্রায়ই নাকি গায়েব করে ফেলেন নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবি। ইনস্টাগ্রামের সকল ছবি ডিলিট করে দেওয়ায় ফের আলোচনার তুঙ্গে তিনি। 

প্রথমদিকে জীবনের কঠিন মুহুর্তের ছবি শেয়ার করতেন আলিজেহ। তবে পরে তিনি নিজেই বুঝতে পারেন, এটা নিছকই তার আবেগপ্রবণ ও অস্থিরতার বহিঃপ্রকাশ। এজন্য তিনি পুরোনো ছবিগুলো মুছে ফেলেছেন। 

অভিনেত্রীর এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু হলে এক ভিডিও বার্তায় নিজেই বিষয়টি পরিষ্কার করেন আলিজেহ। জানান, বিষয়টি নিয়ে তিনি একই সঙ্গে ‘খুশি ও লজ্জিত’ বোধ করছেন। ওই সময়গুলোতে নিজেকে বুঝতেন না বলেও জানান তিনি। 


অভিনেত্রীর ভাষায়, ‘তখন আমি নিজেকে চিনতাম না। যেসব পোস্ট দিতাম, সেগুলো আসলে আমার ভেতরের কষ্টের প্রকাশ।’

তিনি সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় বিনোদন জগতের বিভিন্ন নেতিবাচক অভিজ্ঞতার শিকারের কথা তুলে ধরেন। তার মানসিক স্বাস্থ্যের আঘাতের কথাও উল্লেখ করেন। 

একসময় পাকিস্তানি নাটক জগতের উজ্জ্বল আলোচিত মুখ ছিলেন আলিজা শাহ। তবে বেশ কিছুদিন তিনি অভিনয়ের সাথে নেই, সামাজিক মাধ্যমেও উপস্থিতি নেই। পোশাক ও স্টাইলের কারণে বহুবার বিতর্কে জড়িয়েছেন তিনি। 


/ইউএমএইচ



  বিষয়:   পাকিস্তানি অভিনেত্রী  আলিজেহ শাহ 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: