২১ দফা দাবিতে বিক্ষোভের ডাক সাংবাদিকদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠনসহ ২১ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে সাংবাদিক সমাজ। সাগর-রুনি হত্যা মামলাসহ

2025-10-31T17:28:17+00:00
2025-10-31T17:28:17+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
২১ দফা দাবিতে বিক্ষোভের ডাক সাংবাদিকদের
দশম ওয়েজ বোর্ড গঠনসহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৫:২৮ পিএম 
ফাইল ছবি
নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠনসহ ২১ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে সাংবাদিক সমাজ। সাগর-রুনি হত্যা মামলাসহ সব সাংবাদিক হত্যার দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালসহ ২১ দফা দাবিতে সাংবাদিক সমাজ দেশব্যাপী এই বিক্ষোভের ডাক দিয়েছে। 

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) উদ্যোগে আগামীকাল শনিবার (১ নভেম্বর) সারাদেশে একযোগে এই কর্মসূচি পালন করা হবে। 

জানা যায়, কেন্দ্রীয়ভাবে রাজধানীতে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ। 


সমাবেশে বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেবেন। 

তারা সংবাদকর্মীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা, সাংবাদিক নির্যাতনের বিচার, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সাংবাদিকতার স্বাধীনতা সুরক্ষার দাবিতে বক্তব্য রাখবেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   দশম ওয়েজ বোর্ড  ২১ দফা  দাবি  বিক্ষোভ  সাংবাদিক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: