আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার প্রায় ৩ হাজার : পুলিশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় চলতি বছরের গত ১০ মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ–সহযোগী সংগঠনের প্রায় ৩

2025-10-31T19:29:07+00:00
2025-10-31T21:16:40+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার প্রায় ৩ হাজার : পুলিশ
গত ১০ মাসে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৭:২৯ পিএম  আপডেট: ৩১.১০.২০২৫ ৯:১৬ পিএম
রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের গ্রেফতারকৃত কয়েকজন ও ডিএমপির সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় চলতি বছরের গত ১০ মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ–সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতা–কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। 

এদিন রাজধানীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ৪৬ জনকে গ্রেফতার উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 


সংবাদ সম্মেলনে তালেবুর রহমান বলেন, ‘চলতি বছরে ঢাকার বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতা–কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেফতারকৃত এসব নেতা–কর্মীরা সবাই ঝটিকা মিছিলে অংশ নেন। ঝটিকা মিছিল থেকে আটকের পর যাচাই-বাছাই করে তাদের গ্রেফতার করা হয়।’ 

শুক্রবার রাজধানীর সাতটি স্থান থেকে ৪৬ জনকে গ্রেফতারের তথ্য উল্লেখ করে তালেবুর রহমান বলেন, ‘এর মধ্যে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ১৮ জন, বিজয়নগর থেকে ১৩ জন, খিলক্ষেত থেকে ৪ জন, উত্তরার ৯ নম্বর সেক্টর থেকে ২ জন, বাড্ডা থেকে ৩ জন, বনানী থেকে ৩ জন এবং তেজগাঁও থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   আওয়ামী লীগ  ঝটিকা মিছিল  গ্রেফতার  পুলিশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: