বয়স বাড়ছে, বুঝে ফেলি কে মিথ্যা বলে

সময়ের আলো ডেস্ক

বিনোদন

বাংলাদেশের জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীরের কণ্ঠে সম্প্রতি নতুন গান প্রকাশিত হয়েছে ‘প্রেম ব্যাপারী’। সহশিল্পী হিসেবে গানটিতে কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী।

2025-10-31T21:40:09+00:00
2025-10-31T23:02:39+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
বিনোদন
বয়স বাড়ছে, বুঝে ফেলি কে মিথ্যা বলে
আঁখি আলমগীর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৯:৪০ পিএম  আপডেট: ৩১.১০.২০২৫ ১১:০২ পিএম
বাংলাদেশের জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর। ছবি সংগৃহীত
বাংলাদেশের জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীরের কণ্ঠে সম্প্রতি নতুন গান প্রকাশিত হয়েছে ‘প্রেম ব্যাপারী’। সহশিল্পী হিসেবে গানটিতে কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী। আজকাল স্টেজ শো গুলোতে তার সরব উপস্থিতি, বিনোদন অঙ্গনেও তার পদচারণা। 

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে দেওয়া একটি ফেসবুকে পোস্টে আঁখি লিখেছেন, তিনি খুব বিরক্ত। রাগের বহিঃপ্রকাশ করেছেন। 

আঁখি আলমগীরের এ পোস্টে সাড়া জেগেছে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। চলছে আলোচনা-সমালোচনা। তিনি পোস্টে নিজের মানসিক ক্লান্তি, আশপাশের মানুষের ভণ্ডামি ও মিথ্যাচারের প্রতি বিরক্তি প্রকাশ করেছেন। তিনি রাগের কারণ উল্লেখ করে বলেছেন, আশপাশের কিছু মানুষের নাটক আর অভিনয় দেখে ক্লান্ত। কী সুন্দর সবাইকে বোকা ভেবে, অতিরিক্ত আত্মবিশ্বাসে অন্ধ হয়ে তারা কত গল্প ফাঁদে, নাটক করে, অভিনয় করে...মুক্তি চাই ভণ্ডামি থেকে। মুক্তি চাই এই স্মেল থেকে। একটা নীরব, স্বাধীন, শান্তিপূর্ণ জীবন চাই এখন।

নিজের ওপরও বিরক্ত আঁখি। তিনি আরও লিখেছেন,‘এত কিছু তো না বুঝলেও হতো। আগে তো শুনে, দেখে সব বুঝে যেতাম। বয়স আর অভিজ্ঞতার কারণে ইদানীং রাগ, হিংসা বা মিথ্যা—এগুলো স্মেল করতে পারি, অনুভব করতে পারি।’ 


পোস্টের শেষে তিনি উল্লেখ করেছেন, ‘বিশ্বাস করো, তোমার কল্পনার চেয়েও বেশি পাওয়ার যোগ্য আমি।’

কাদের উদ্দেশ্য করে আঁখির এ ফেসবুক পোস্ট, সেটা স্পষ্ট করেননি তিনি। তবে তার বাক্য ভেতরের ক্লান্তি ও শান্তির খোঁজ করছে। গানের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। ‘ভাত দে’ সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। অডিও অ্যালবাম, চলচ্চিত্রের গান আর স্টেজ পারফরম্যান্স—সব জায়গাতেই তার উপস্থিতি দারুণ প্রাণবন্ত।


/ইউএমএইচ





  বিষয়:   আঁখি আলমগীর 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: