ঢাবি জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) পুনর্গঠনের মাধ্যমে প্রকাশিত কেন্দ্রীয় কমিটির পর জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি

2025-11-01T10:14:24+00:00
2025-11-01T10:14:24+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
ঢাবি জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১০:১৪ এএম 
ঢাবি জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) পুনর্গঠনের মাধ্যমে প্রকাশিত কেন্দ্রীয় কমিটির পর জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ,সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আল আমিন সরকার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. সাইফুল্লাহ।  

শুক্রবার (৩১ অক্টোবর) সংগঠনের সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠনের মাধ্যমে প্রকাশিত জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ কমিটি অনুমোদিত হলো। আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে।

উল্লেখ্য, তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। এ বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে নর্দান বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। 

/ইউএমএইচ


  বিষয়:   ঢাবি  জাতীয় ছাত্রশক্তি  কমিটি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: