ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে ফুল কোর্ট সভা

2025-11-01T17:27:49+00:00
2025-11-01T17:27:49+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৫:২৭ পিএম 
ফাইল ছবি
একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর মধ্যে অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতি, ২০২৬ সালের সুপ্রিম কোর্টের ক্যালেন্ডার প্রকাশ এবং অন্যান্য প্রশাসনিক বিষয় রয়েছে বলে জানা গেছে। 

শনিবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবালের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ৪ নভেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। 

সুপ্রিম কোর্ট সূত্র জানায়, ফুল কোর্ট সভায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে। 


জানা গেছে, এর মধ্যে অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতি, ২০২৬ সালের সুপ্রিম কোর্টের ক্যালেন্ডার প্রকাশ এবং অন্যান্য প্রশাসনিক বিষয় রয়েছে। 

বিচার বিভাগ সম্পর্কিত বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ ও পর্যালোচনার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হয়। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   ফুল কোর্ট  সভা  প্রধান বিচারপতি 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: