ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইইইতে মাস্টার্স, আবেদন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০২৫-২৬ সেশনে দ্বিতীয় ব্যাচে প্রফেশনাল মাস্টার্স ইন ইইই

2025-11-02T23:26:35+00:00
2025-11-02T23:33:07+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
শিক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইইইতে মাস্টার্স, আবেদন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ১১:২৬ পিএম  আপডেট: ০২.১১.২০২৫ ১১:৩৩ পিএম  (ভিজিট : ২১৬)
প্রতীকী ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০২৫-২৬ সেশনে দ্বিতীয় ব্যাচে প্রফেশনাল মাস্টার্স ইন ইইই প্রোগ্রামে ভর্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।

জেনে নিন ভর্তি সংক্রান্ত বিস্তারিত

প্রোগ্রামের বিবরণ
১. ক্রেডিট সংখ্যা ৩৬টি, থিওরি ৩০টি ও প্রজেক্ট ৬টি।
২. মেয়াদ ১৮ মাস, ৩ সেমিস্টার।
৩. আবেদন ফি ২৫০০ টাকা।

ভর্তির যোগ্যতা
১. আবেদনকারীকে অবশ্যই বিএসসি ডিগ্রিধারী হতে হবে নিচের যেকোনো বিভাগে: ইইই, ইটিই, অ্যাপ্লাইড পদার্থ ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন, অ্যাপ্লাইড পদার্থ অ্যান্ড ইলেকট্রনিকস, সিএসই, রোবোটিকস ও মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং, আইসিই, আইসিটি, ইসিই, বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটার্নাল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং।
২. বিএসসি কমপক্ষে সিজিপিএ ২.৫০ (৪.০০ এর মধ্যে) থাকতে হবে।
৩. ও/এ লেভেল বিদেশি ব্যাচেলর ডিগ্রিধারী প্রার্থীদের আবেদনের আগে ইইই বিভাগে পেলে যোগাযোগ করতে হবে।
৪.কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ পেলে হবে না।

আবেদন প্রক্রিয়া
আবেদনের জন্য ভিজিট করতে হবে- https://du-eee-pmeee.admission-aid.com/

পরীক্ষার বিস্তারিত
১. লিখিত পরীক্ষা হবে ৮০ নম্বরের।
২. মৌখিক পরীক্ষা হবে ২০ নম্বরের।

লিখিত পরীক্ষার বিষয়
অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক-১৬ নম্বর,
এসি ও ডিসি ইলেকট্রিক্যাল সার্কিট-১৬ নম্বর,
ইলেকট্রিক্যাল পাওয়ার ও মেশিন-১৬ নম্বর,
কম্পিউটার ফান্ডামেন্টাল-১৬ নম্বর,
কমিউনিকেশন অ্যান্ড সিগন্যাল প্রসেসিং ১৬ নম্বর।

ভর্তির বিস্তারিত
১. আবেদনের শেষ তারিখ: ১৮ নভেম্বর ২০২৫।
২. ভর্তি লিখিত পরীক্ষার তারিখ: ২১ নভেম্বর ২০২৫, সকাল ১০টা।
৩. লিখিত পরীক্ষার ফলাফল: ২৫ নভেম্বর ২০২৫।
৪. মৌখিক পরীক্ষার তারিখ: ৫ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টা।
৫. নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ৯ডিসেম্বর ২০২৫।
৬. ভর্তির তারিখ: ২৩ ডিসেম্বর ২০২৫।
৭. ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর তারিখ: ২ জানুয়ারি ২০২৬।

* বিস্তারিত তথ্য জানতে বিভাগের ওয়েবসাইট ভিজিট করুন, লিঙ্ক du.ac.bd/body/EEE



এফআর






  বিষয়:   ঢাকা বিশ্ববিদ্যালয়  ইইই  মাস্টার্স  আবেদন  চলবে 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: