বিজয়ের সঙ্গে বাগদানের আংটি প্রকাশ্যে দেখালেন রাশমিকা

সময়ের আলো ডেস্ক

বিনোদন

দীর্ঘ গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে বাগদানের আংটি। রাশমিকার আঙুলে ঝলমলে আংটি দেখে হতবাক ভক্তকূল। দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে

2025-11-05T18:02:31+00:00
2025-11-05T18:02:31+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
বিজয়ের সঙ্গে বাগদানের আংটি প্রকাশ্যে দেখালেন রাশমিকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৬:০২ পিএম 
বিজয়ের সঙ্গে বাগদানের আংটি প্রকাশ্যে দেখালেন রাশমিকা। ছবি : সংগৃহীত
দীর্ঘ গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে বাগদানের আংটি। রাশমিকার আঙুলে ঝলমলে আংটি দেখে হতবাক ভক্তকূল। দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে রাশমিকার গোপন বাগদানের গুঞ্জন আরও জোরালো করলো এ আংটি। 

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, রাশমিকার নতুন সিনেমা গার্লফ্রেন্ড-এর প্রচারে অভিনেতা জগপতিবাবুর টকশোতে উপস্থিত হয়েছিলেন। সেখানেই প্রথমবার ক্যামেরার সামনে তিনি হাতের আংটি দেখিয়েছেন। 

অনুষ্ঠানটির প্রোমোতে দেখা যায়, রাশমিকাকে বিজয়ের নাম ধরে মজার ছলে নানা প্রশ্ন করা হলে তিনি হাতের আংটি তুলে ধরেন। টকশো চলাকালীন তার এ আংটি তুলে ধরাকে অনেকে বিজয়ের সঙ্গে বাগদানের বিষয়ে খোলাসা করার কথাও উল্লেখ করেন। 

সঞ্চালক জগপতি বাবু কৌতুক করে রাশমিকাকে বলেন, তুমি বিজয় সেতুপতি এবং থালাপতি বিজয়ের ভক্ত, তাহলে বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে কি শুধুই বন্ধুত্ব? নাকি এই বিজয়ের মালিক তুমি বলেও তিনি প্রশ্ন করেন তিনি। জগপতির এ কথায় হাসেন রাশমিকা। 


আঙুলের আংটির সঙ্গে কি তার জীবনের কোনো বিশেষ মুহূর্ত জড়িয়ে আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার আঙুলের সব আংটিই খুব গুরুত্বপূর্ণ। 

সঙ্গে সঙ্গেই জগপতি বাবু বলেন, আমি নিশ্চিত এর মধ্যে একটি তোমার অত্যন্ত প্রিয় এবং এর পেছনে ইতিহাসও আছে। জগপতির এই কথায় একগাল হেসে মাথা নাড়িয়ে সম্মতি দেন অভিনেত্রী। 



/ইউএমএইচ



  বিষয়:   বিজয়  বাগদান  আংটি  রাশমিকা 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: