স্ত্রীসহ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সেলিম মহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক

আইন-আদালত

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান থাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সেলিম মাহমুদ চৌধুরী ও তার

2025-11-05T18:16:57+00:00
2025-11-05T18:16:57+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
আইন-আদালত
স্ত্রীসহ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সেলিম মহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৬:১৬ পিএম   (ভিজিট : ১৯০)
স্ত্রীসহ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সেলিম মহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা। ছবি : সংগৃহীত
ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান থাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সেলিম মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী রাশেদা আক্তারের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৫ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। 


এদিন দুদকের সহকারী পরিচালক কামিয়াব অফতাহি-উন-নবী তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, সেলিম মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট সেলিম মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী রাশেদা আক্তার দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন নিষেধাজ্ঞার প্রয়োজন।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: