শিক্ষকদের এমপিও আবেদন নিষ্পত্তি নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

সার্ভারের যান্ত্রিক ত্রুটির কারণে চলতি নভেম্বর মাসের এমপিও (বেতন-ভাতা) আবেদন নিষ্পত্তি ও পাঠানোর সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

2025-11-05T20:24:03+00:00
2025-11-05T20:24:03+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
শিক্ষকদের এমপিও আবেদন নিষ্পত্তি নিয়ে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৮:২৪ পিএম   (ভিজিট : ৫২৭)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সংগৃহীত ছবি
সার্ভারের যান্ত্রিক ত্রুটির কারণে চলতি নভেম্বর মাসের এমপিও (বেতন-ভাতা) আবেদন নিষ্পত্তি ও পাঠানোর সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

নির্দেশনা অনুযায়ী, আঞ্চলিক কার্যালয়গুলো ১০ নভেম্বর পর্যন্ত এমপিও আবেদন নিষ্পত্তি করে অধিদপ্তরে পাঠাতে পারবে।

বুধবার (৫ নভেম্বর) অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মো. শাহজাহানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিও সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে ৩১ অক্টোবরের মধ্যে পাঠানোর সময়সীমা নির্ধারিত ছিল। তবে সার্ভারে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে সে সময়সীমা ১০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো।


বিজ্ঞপ্তিতে একই সঙ্গে আঞ্চলিক কার্যালয়গুলোকেও সংশোধিত সময়সীমার মধ্যে আবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এসকে/ 


  বিষয়:   শিক্ষক  এমপিও  নির্দেশনা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: