জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সভাপতি এম সিরাজ

2025-11-06T13:49:37+00:00
2025-11-06T13:55:18+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১:৪৯ পিএম  আপডেট: ০৬.১১.২০২৫ ১:৫৫ পিএম
এনএসডিএ কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সভাপতি এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভাটি হয়।

সভায় দক্ষতা উন্নয়ন কার্যক্রমের নীতিগত দিক, অর্থায়ন, সনদায়ন এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, দক্ষতা প্রশিক্ষণের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের বিষয়টিও গুরুত্ব পায়।

এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ও কার্যনির্বাহী কমিটির সদস্যসচিব ড. নাজনীন কাউসার চৌধুরী সভায় বর্তমান কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া, দক্ষতা প্রশিক্ষণের দ্বৈততা নিরসন, শিল্প দক্ষতা পরিষদের (আইএসসি) প্রতিনিধি নির্বাচন এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কার্যক্রমে যুক্ত করার বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

কমিটির সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন, যা দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

এছাড়া, সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, অধিদপ্তর এবং সংস্থা প্রধানরা উপস্থিত ছিলেন।

এএডি/


  বিষয়:   জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ  কার্যনির্বাহী কমিটি  সভা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: